ফুটবলের ইতিহাসে জার্সি তুলে রাখার প্রথা নতুন নয়। টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ থেকে শুরু করে নাপোলির ইতিহাস বদলে দেওয়া দিয়েগো ম্যারাডোনার নাপোলির জার্সিও অবসরে পাঠানো হয়েছে। এবার লিওনেল মেসির ১০ নম্বর জার্সিও তুলে রাখার কথা বললেন আরেক কিংবদন্তি রোনালদিনহো।
৩০ জুন বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, মেসির আরও পাঁচ বছর বার্সায় থাকা একরকম নিশ্চিত। সাবেক বার্সা তারকা রোনালদিনহোও মনে করেন, মেসি বার্সাতেই থাকবেন। সে সঙ্গে মেসির অবসরের পর বার্সেলোনাকে তার ১০ নম্বর জার্সিটি তুলে রাখার পরামর্শ দিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
রোনালদিনহোর মতে, বার্সার জার্সিতে মেসি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা আর কেউ স্পর্শ করতে পারবে না। রোনালদিনহো বলেছেন, ‘মেসি বার্সাতেই থাকবে। যখন সে অবসর নেবে (আমি আশা করি খুব শিগগির সে অবসর নেবে না), আর যখন সে তার ১০ নম্বর জার্সি ছেড়ে যাবে, এরপর আর কেউ সেটি গায়ে জড়াবে না।’
উল্লেখ্য, ২০০৮ সালে ন্যু ক্যাম্প থেকে বিদায়ের আগ পর্যন্ত বার্সার ১০ নম্বর জার্সিটি ছিল রোনালদিহোর গায়েই। পরে সে জার্সি ওঠে মেসির গায়ে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে