
ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ একেবারে নতুন ঘটনা নয়। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—যে টুর্নামেন্টের ম্যাচই হোক না কেন, রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডের বর্ণবাদের শিকার হওয়ার খবর প্রায়ই চলে আসে লাইমলাইটে। এবার চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে যা হলো, সেটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
লিসবনের লুজ স্টেডিয়ামে পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একমাত্র গোলটি ৫০ মিনিটের সময় করেন ভিনি। কর্নার ফ্ল্যাগের কাছে তিনি গোল উদ্যাপন করতে গেলে তাঁর সঙ্গে বেনফিকার ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে লেগে যায়। বাগ্বিতণ্ডার কারণ সম্পর্কে পরে জানা গেল, ভিনিকে বানর বলেছেন প্রেস্তিয়ান্নি।
সামাজিক যোগাযোগমাধ্যম যখন ভিনির বর্ণবাদ ইস্যুতে তোলপাড়, সেটা দেখে চুপ করে বসে থাকেননি ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। এক বিবৃতিতে বর্ণবাদী আচরণ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। ভিনি ইস্যুতে ইনফান্তিনো বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে বেনফিকা-রিয়াল মাদ্রিদ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের ওপর বর্ণবাদের অভিযোগ দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। আমাদের খেলাধুলায় এবং সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই। সংশ্লিষ্ট অংশীদারদের পদক্ষেপ নেওয়া এবং অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা করা উচিত। ফিফায় “বর্ণবাদবিরোধী বৈষম্য ও খেলোয়াড়দের ভয়েস প্যানেলের” মাধ্যমে আমরা খেলোয়াড়, কর্মকর্তা এবং ভক্ত-সমর্থকদের যথাযথ সম্মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেব।’
কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে উদ্যাপনের পর ভিনি রেফারি ফ্রাঙ্কোইস লেতেক্সিয়েরের কাছে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেন। পরে বর্ণবাদবিরোধী নিয়ম চালু করে ১০ মিনিটের বেশি সময় ম্যাচ বন্ধ রাখেন রেফারি ফ্রাঙ্কোইস। রেফারির প্রশংসা করে ইনফান্তিনো বলেন, ‘হাতের ইশারা ব্যবহার করে বর্ণবাদবিরোধী প্রটোকল সক্রিয় করে খেলা বন্ধ করেছেন রেফারি ফ্রাঙ্কোইস লেতেক্সিয়ের। এই কাজের জন্য তাঁর প্রশংসা প্রাপ্য। আমি আবারও একই কথা বলছি। ফিফা ও ফুটবলে কোনো ধরনের বর্ণবাদ ও বৈষম্যের স্থান নেই।’
ঘরের মাঠে প্লে-অফের দ্বিতীয় লেগ শুরুর আগে সুবিধাজনক অবস্থাতেই রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বেনফিকা। পিছিয়ে থেকে যে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে অভ্যস্ত, ১-০ গোলে এগিয়ে থাকা জাবি আলোনসোর শিষ্যদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে