
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। মাঠের পারফরম্যান্সে বাজে অবস্থা স্প্যানিশ এই ক্লাবটির। এরই মধ্যে দুই ফুটবলার অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দের হাতাহাতির খবর বেরিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন ভালভার্দে।
পরশু অনুশীলনে চুঁয়ামেনি ও ভালভার্দের মধ্যে হাতাহাতি হয়েছে বলে জানা গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক ফাউলের ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা শুরু হয় এবং পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠেই একে অপরকে ধাক্কা দিয়েছেন। আলোচিত এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিশাল এক পোস্ট দেন ভালভার্দে। উরুগুয়ের এই মিডফিল্ডার ইনস্টাগ্রামে লেখেন, ‘গতকাল (গত পরশু) প্রশিক্ষণে আমার এক সতীর্থের সঙ্গে একটি ঘটনা ঘটেছে। ক্লান্তি ও হতাশাজনক পরিস্থিতি থেকে হয়। স্বাভাবিকভাবে একটি ড্রেসিংরুমে এমন ঘটনা ঘটতেই পারে এবং সাধারণত আমাদের মধ্যেই মিটে যায়। বাইরে আসে না। কিন্তু স্পষ্টতই কেউ একজন এর পেছনে ছিল, যে দ্রুত ঘটনাটি ছড়িয়ে দিয়েছে।’
চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই কপাল ফেটেছে ভালভার্দের। তাতে করে ফের চুয়ামেনি-ভালভার্দের মারামারি নিয়ে আলোচনা জোরালো হয়ে ওঠে। ভালভার্দের দাবি, এবার চুয়ামেনির সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটেনি। রিয়াল মিডফিল্ডার ইনস্টাগ্রামে লেখেন, ‘আজ (গতকাল) আমাদের মধ্যে আরেকবার মতবিরোধ হয়েছিল। সেই আলোচনার সময় আমি ভুলবশত একটি টেবিলে আঘাত করি। ফলে আমার কপালে সামান্য কেটে যায় এবং নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। কোনো সময়ই আমার সতীর্থ আমাকে আঘাত করেনি। আমিও তাকে আঘাত করিনি।’
চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনায় অনুতপ্ত ভালভার্দে। একই সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে সামাজিক মাধ্যমে হাতাহাতির ঘটনাকে অনেকে অতিরঞ্জিত করেছেন। ভালভার্দে বলেন, ‘এটি ছিল নানা ঘটনার জমে থাকা ফল, যা শেষ পর্যন্ত একটি অর্থহীন ঝগড়ায় রূপ নেয়। এতে আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সন্দেহের সুযোগ তৈরি হয়েছে এবং যাঁরা গল্প বানায়, অপবাদ দেয় ও একটি দুর্ঘটনাকে অতিরঞ্জিত করে তোলে—তাঁরাই লাভবান হয়েছেন। আমার কোনো সন্দেহ নেই যে ফুটবল মাঠের বাইরে বা ভেতরে এমন সংঘর্ষ হতে পারে এবং পরে তা শেষও হয়ে যায়।স্টেডিয়ামের ভেতরে যদি আমাকে তাকে রক্ষা করতে হয়, আমি সবার আগে তা করব।’
স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—২০২৩-২৪ মৌসুমে ট্রেবল জয়ের পর অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে রিয়াল। গত মৌসুমে কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। এবারও তাদের একই অবস্থা হওয়ার দশা। দল যখন বাজে অবস্থার মধ্য দিয়ে যায়, তখন সামান্য ঘটনা অনেক বড় আকার ধারণ করে বলে উল্লেখ করেছেন ভালভার্দে।
সামাজিক মাধ্যমে আসল ঘটনার চেয়ে নেতিবাচক ঘটনা শুনে মজা পান বলে মনে করেন ভালভার্দে। রিয়াল তারকা মিডফিল্ডার বলেন, ‘আমি বুঝি মানুষ হয়তো বিশ্বাস করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে যে আমরা হাতাহাতি করেছি বা এটি ইচ্ছাকৃত ছিল। কিন্তু এমন কিছু ঘটেনি। ট্রফিবিহীন একটি মৌসুমে যেখানে মাদ্রিদ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু, সেখানে সবকিছুই অতিরঞ্জিত হয়ে যায়। আমি সত্যিই দুঃখিত। কারণ এই পরিস্থিতি আমাকে কষ্ট দিচ্ছে আর আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাও আমাকে ব্যথিত করছে। মাদ্রিদ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, তাই আমি এ বিষয়ে উদাসীন থাকতে পারি না।’
বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে এবার স্প্যানিশ সুপার কাপ খুইয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে থেকেও আগেভাগে ছিটকে গেছে লস ব্লাঙ্কোসরা। লা লিগায় তারা আর এক ম্যাচ হারলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। দুইয়ে থাকা রিয়াল ৩৪ ম্যাচে পেয়েছে ৭৭ পয়েন্ট। টুর্নামেন্টে প্রত্যেক দল ৩৮টি করে ম্যাচ খেলবে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে