
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক দিন। তার ঠিক আগে ফিফা এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন ফরাসি ফুটবল কিংবদন্তি এবং উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। সোমবার প্যারিসে আইনজীবীদের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেন তিনি।
প্লাতিনির অভিযোগ, এক দশক আগে তাঁকে ফিফা সভাপতি হতে বাধা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ও প্রভাব খাটানোর মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছিল। ইনফান্তিনোসহ সুইজারল্যান্ডের ফুটবল ও প্রসিকিউশন বিভাগের আরও পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। প্লাতিনির আইনজীবীরা ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে একটি দেওয়ানি মামলাও দায়ের করবেন বলে জানিয়েছেন তাঁর একজন মুখপাত্র। এর আগে ২০২২ সালেও সুইস কর্তৃপক্ষের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলা হয়েছিল।
ফিফার পক্ষ থেকে এখনো প্লাতিনির এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইনফান্তিনো ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হন। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন প্লাতিনির অধীনে কাজ করেছিলেন। ফুটবল মহলে প্লাতিনিকে এক সময় ফিফা সভাপতির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনে করা হতো। তবে ২০১৫ সালে আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় জড়িয়ে পড়ার পর তাঁর সেই সম্ভাবনা ভেস্তে যায়।
পরবর্তীতে ২ মিলিয়ন সুইস ফ্রাঁর একটি বিতর্কিত অর্থপ্রদানকে ঘিরে সুইস তদন্তে অভিযুক্ত হন প্লাতিনি ও ফিফার তৎকালীন সভাপতি সেপ ব্লাটার। পরে ২০২২ সালে এবং গত বছর আপিলেও তারা দুজনেই খালাস পান। প্লাতিনির অভিযোগ আনা পাঁচজনের মধ্যে আছেন ২০১৫ সালের সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবার এবং তৎকালীন ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে