বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) জমা হচ্ছে একের পর এক পদত্যাগপত্র। দীর্ঘদিনের দায়িত্বে থাকা কর্মকর্তারা চাকরি ছেড়ে দিচ্ছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, কেউ পদত্যাগপত্র দিলে না করার অভ্যাস নেই তাঁর।
গত কয়েক মাস বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির চাকরি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন সত্যি করে আগামীকাল ভোরে বাংলাদেশ ছেড়ে মালদ্বীপ চলে যাচ্ছেন স্মলি। বাফুফের সঙ্গে তাঁর ৭ বছরের সম্পর্ক শেষ হচ্ছে। যদিও স্মলির সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি ছিল বাফুফের। এর আগে মে মাসের শেষে বাফুফেতে পদত্যাগপত্র দিয়েছিলেন গোলাম রব্বানী ছোটন। এ মাসের প্রথম সপ্তাহে ছোটনকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।
সালাউদ্দিন জানিয়েছেন, কারও কাজ করার ইচ্ছা না থাকলে কিছু করার নেই। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের বাফুফে সভাপতি বলেন, ‘যদি কেউ পদত্যাগপত্র দেয়, সেটা আমরা গ্রহণ করি। আমার সঙ্গে, আমার অফিসে যখনই কেউ পদত্যাগপত্র দিয়েছে, তখনই সেটা গ্রহণ করেছি। কেননা, কেউ যদি কাজ করতে না চায়, তাহলে আমি আলোচনা করতে চাই না। আপনার সঙ্গে আমি আলোচনা করব তখন, যখন আপনি বলবেন ১০ টাকার জায়গায় ১২ টাকা দাও, এটা-সেটা দাও। কিন্তু আপনি যদি বলেন, কাজ করতে চাই না, তখন তো আর কথা নেই।’
গতকাল আনুষ্ঠানিকভাবে সালাউদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্মলি। তাকে ধরে রাখতে কয়েক দফা বৈঠক করেছেন সালাউদ্দিন। কিন্তু কোনো কিছুতেই মন গলেনি স্মলির। অটুট ছিলেন তার সিদ্ধান্তে। বাফুফে সভাপতি বলেন, ‘আমার সাথে একবার নয়, অনেকবার কথা হয়েছে। আমি বিশ্বাস করি, এই দেশের ফুটবল এতদিন যত টেকনিক্যাল ডিরেক্টর পেয়েছে, তাদের মধ্যে স্মলিই সেরা। সেজন্য আমি ওর সাথে অনেকবার কথা বলেছি। গত দুই-তিন মাস একটা শুক্রবারও সে আমাকে ছাড়েনি। ফুটবলের জন্য এটা-ওটা-সেটা করতে হবে, অনেক আলোচনা করেছে। কিন্তু দিনশেষে সত্যি হচ্ছে সে অসুখী, অসুখী নিয়ে যদি থাকে……অসুখীর কারণ আমার চেয়ে আপনারা বেশি জানেন।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে