মরক্কোকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালের টিকিট পেয়েছে মিসর। রাতের আরেক ম্যাচে সেনেগাল ৩-১ গোলের জয় পেয়েছে ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে। মোহামেদ সালাহর মিশর আর সাদিও মানের সেনেগাল ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে দুই লিভারপুল সতীর্থকে।
মিসরকে সেমিফাইনালে তোলার নায়ক লিভারপুল তারকা মোহামেদ সালাহ। এক গোল করার পাশাপাশি অন্য একটিতে অ্যাসিস্ট করেছেন তিনি। ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে ম্যাচে মানে গোল না পেলেও পুরো ম্যাচেই ছিলেন দুর্দান্ত।
আগের ম্যাচে মাথায় আঘাত পেয়ে উঠে যাওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে মানের খেলা নিয়ে ছিল শঙ্কা। কিন্তু সব শঙ্কা উড়িয়ে মাঠে আলো ছড়িয়েছেন লিভারপুলের এই তারকা ফুটবলার।
ব্যবধানটা বড় হলেও সেনেগালের জয় পেতে ভালোই বেগ পেতে হয়েছে। র্যাঙ্কিংয়ের আফ্রিকায় সবার ওপরে থাকা সেনেগাল ২৮ মিনিটে এগিয়ে যায় ফামারা দিয়েদিয়ুর গোলে। র্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ পেছনে থাকা ইকুয়েটরিয়াল গিনি প্রথমার্ধে আর গোল হজম করেনি। দ্বিতীয়ার্ধে উল্টো মানেদের চেপে ধরে। ৫৭ মিনিটে ম্যাচে সমতাও ফেরায়। তবে এই ছন্দ পরে আর ধরে রাখতে পারেনি। দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত গিনির হার ৩-১ গোলে।
আগামী বুধবার প্রথম সেমিফাইনালে মিশর খেলবে স্বাগতিক ক্যামেরুনের বিপক্ষে, পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে সেনেগালের প্রতিপক্ষ বুরকিনা ফাসো। ফাইনাল আগামী রোববার।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে