
একই দিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একাধিক ম্যাচ যে এবারই প্রথমবার হচ্ছে তা নয়। এর আগেও এমনটা হয়েছে অনেকবার। এবার শুধু ম্যাচের তারিখই নয়। মিলে গেছে সময়ও। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে, বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ।
হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শমিত শোমদের মতো প্রবাসী খেলোয়াড়দের আগমনে বাংলাদেশের ফুটবলে গত কয়েক মাসে তৈরি হয়েছে গণজোয়ার। স্বাভাবিকভাবে বাংলাদেশ-হংকং ম্যাচের দিকে বেশি নজর থাকবে দর্শকদের। এমনকি সময়েরও একটা ব্যাপার আছে। নির্ধারিত ৯০ মিনিট, ১৫ মিনিটের বিরতি ও ইঞ্জুরি টাইম মিলিয়ে ২ ঘণ্টা বাংলাদেশ-হংকং ম্যাচ দেখার পরও মেহেদী হাসান মিরাজ-জাকের আলী অনিকদের ম্যাচ দেখার সুযোগ থাকছে। কারণ, বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে পুরো ১০০ ওভার হলে সেটা বাংলাদেশ সময় রাত ২টা বেজে যাবে। ফুটবলপ্রেমীরা বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখতে পারবেন না। কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে দেশের ওটিটি অ্যাপ বঙ্গতে। যদিও এ বছর শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-ভারত এবং ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-সিঙ্গাপুর, বাংলাদেশ-হংকং ম্যাচ বাংলাদেশের খেলা সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টস দেখিয়েছে। এমনকি বাংলাদেশ-ভুটান, বাংলাদেশ-নেপাল—এই দুটি প্রীতি ম্যাচও টি-স্পোর্টস সম্প্রচার করেছে।
বাংলাদেশ-হংকং আজকের ম্যাচ তাহলে টি-স্পোর্টস কেন সম্প্রচার করছে না? সম্প্রচারকারী প্রতিষ্ঠানটির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একই সময়ে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে পড়ে গেছে। তারা এই ম্যাচটিই দেখাবে। দ্বিতীয়ত, বাংলাদেশ-হংকং ম্যাচ সম্প্রচার করতে গিয়ে কিছু জটিলতা তো থাকছেই। একই সঙ্গে তাঁদের কাছে মনে হয়েছে, ফুটবল ম্যাচটি টিভিতে দেখানো দুরূহ। আর্থিক, কারিগরিগত দু্ই ধরনের সমস্যাই রয়েছে। টি-স্পোর্টস তাই হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচ সম্প্রচার করছে না। এমনকি হংকংয়ে প্রতিষ্ঠানটির কোনো প্রতিনিধিও বাংলাদেশ-হংকং ম্যাচ কাভার করতে যাননি। ফুটবল ম্যাচটি দেখতে তাই বঙ্গ অ্যাপই ভরসা। ফেসবুকে বা ইউটিউবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন পেজ বা অ্যাকাউন্টে যদি দেখাও যায়, সেই লিঙ্কগুলো বৈধ হবে না।
এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। হামজা-শমিতদের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত।
সবশেষ আপডেট: বাংলাদেশ-হংকং ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে শেষ মুহূর্তে জানা গেল, বঙ্গর পাশাপাশি বিটিভিতেও দেখা যাবে খেলা। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৩ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৬ ঘণ্টা আগে