
ড্র করলেই চলত কভেন্ট্রি সিটির। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে যায় সফরকারীরা। অবশ্য অপেক্ষা দীর্ঘ হতে দেননি ববি থমাস। নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে রোভার্সের জালে বল পাঠান। বাকিটা সময় সমতায় থেকে পার করে দেয় কভেন্ট্রি।
ম্যাচের শেষ বাঁশি বাজতেই ডাগআউট থেকে দৌঁড়ে আসেন ফুটবলার, কোচিং স্টাফের সদস্যরা। গ্যালারিতে তখন গগনবিদারী উল্লাস। স্লোগান দিচ্ছিলেন ভক্তরা। সে স্লোগান যেন লেগে ছিল দীর্ঘ অপেক্ষার পর বড় কিছু পাওয়া খুশি। রোভার্সের সঙ্গে এই ড্রয়েই ২৫ বছর পর প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন হয়েছে কভেন্ট্রির। এর আগে সবশেষ ২০০০-১ মৌসুমে সবশেষ ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলেছিল ক্লাবটি। ২০০১ সালের ৫ মে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলের হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয় কভেন্ট্রির। এরপর গত ২৫ বছর বাজে সময় পার করেছে।
একের পর এক ব্যর্থতায় ২০১৭ সারে চতুর্থ স্তরে নেমে যায় কভেন্ট্রি। এমনকি আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হওয়ার শঙ্কায় পড়েছিল। এ জন্য অন্যান্য ক্লাবের সঙ্গে একই মাঠে ভাগাভাগি করেও খেলতে হয়েছে। টানা ব্যর্থতায় ভক্তরা মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলনে করেছেন। এত কিছুর পর অবশেষে প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি।
কভেন্ট্রির প্রিমিয়ার লিগে ফেরার পেছনে বড় অবদান ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। ২০২৪ সালের নভেম্বরে এই ক্লাবের ডাগআউটে বসেন সাবেক তারকা ফুটবলার। তাঁর অধীনে চ্যাম্পিয়নশিপের এই মৌসুমে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে কভেন্ট্রি। ৪৩ ম্যাচে তাদের সংগ্রহ ৮৬ পয়েন্ট। জয়ের হাসি হেসেছে ২৫ ম্যাচেই। বিপরীতে ১১ ড্র এবং সাতটিতে হেরেছে কভেন্ট্রি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে ল্যাম্পার্ড বলেন, ‘২৫ বছর পর এমন কিছু করা সত্যিই দারুণ। গত মৌসুমে প্লে-অফে সান্ডারল্যান্ডের কাছে হারের পর ফিরে আসার এই মানসিকতা প্রশংসনীয়। আমরা গ্রীষ্মে আলোচনা করেছিলাম কীভাবে গতবারের চেয়ে ভালো করা যায়। ছেলেরা কাজটা শেষ করতে পেরেছে। নিজের এবং স্টাফদের জন্য আমার গর্ব হচ্ছে। ১৫ মাস আগে যখন এসেছিলাম, অনেক কিছুই অজানা ছিল। আমরা এই ক্লাবের মায়ায় পড়ে গেছি। এটা আমার অন্যতম সেরা অর্জন। এই ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি গর্বিত।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে