
বয়স দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে যে মাপা যায় না, সেটা এখন অনেক পুরনো কথা। ৪১ এ পা দিলেও যেন থামার নাম নেই এই ফরোয়ার্ডের। মাঠে নামলেই গোল করাকে নিয়মে পরিণত করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় আরও একবার নিজের জাত চেনালেন রোনালদো।
সৌদি প্রো লিগে আল হাজেমকে ৪-০ গোল বিধ্বস্ত করেছে আল নাসর। রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে আল নাসরের এই জয়ের নায়ক রোনালদো; জোড়া গোল করেছেন পর্তুগিজ তারকা। তাতেই দারুণ এই রেকর্ড গড়লেন তিনি। আল হাজেমের বিপক্ষে দুইবার জালে বল জড়িয়ে ৩০ পার হওয়ার পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। এই কীর্তি নেই আর কোনো ফুটবলারের।
আল হাজেমের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল আল নাসর। ২২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। দুইয়ে নেমে গেছে আল হিলাল। সমান ম্যাচে তাদের পুঁজি ৫৪ পয়েন্ট। ৫৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আল আহলি। টেবিলের ১২ নম্বরে আছে আল হাজেম; তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট।
দুই অর্ধে সমান দুইবার করে আল হাজেমের জালের ঠিকানায় বল পাঠায় আল নাসর। দলের হয়ে প্রথম এবং শেষ গোলটি করেন রোনালদো। মাঝে একবার করে স্কোরশিটে নাম লেখান কিংসলে কোমান ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।
আরও একবার ম্যাচ জয়ী পারফরম্যান্সের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন রোনালদো। টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে ট্রাম্প বলেন, ‘রোনালদো তুমি সর্বকালের সেরা। আমেরিকায় তোমাকে দেখতে চায়। এভাবেই চালিয়ে যাও। দ্রুত তোমাকে আমরা এখানে চাই।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে