
ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা আছে লুকা জিদানের। যদিও কখনও ফ্রান্স জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি এই গোলরক্ষক। তাই এবার একটা সিদ্ধান্ত নিয়েই ফেললেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা।
২০১৮ সালে সবশেষ ফ্রান্স অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলেছেন লুকা। এরপর ধীরে ধীরে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় ২৭ বছর বয়সী এই ফুটবলারের জন্য। তাই এখন আলজেরিয়ার হয়ে খেলতে চান লুকা। ইতোমধ্যে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা (আইসিসি) থেকে অনুমোদনও পেয়েছেন তিনি।
ফিফার অনুমোদন পেলেও আলজেরিয়ার হয়ে খেলা মোটেও সহজ হবে না লুকার জন্য। আফ্রিকান দলটির জার্সি গায়ে জড়াতে চাইলে উসামা বেনবট, অ্যালেক্সিজ গুয়ান্দুজ, অ্যান্থিন মান্দ্রেয়া, আলেকসান্দ্রো ওকিদজাদের মতো গোলরক্ষককে পেছনে ফেলতে হবে তাকে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী অক্টোবের সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে খেলবে আলজেরিয়া। ডিসেম্বরে আফ্রিকান কাপ অব নেশন্সে খেলবে তারা।
লুকার জন্ম ফ্রান্সের মার্শেইয় হলেও বাবা জিদানের সূত্রে আলজেরিয়ার নাগরিকত্বও আছে তার। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার কাবিলি অঞ্চল থেকে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন জিদানের বাবা-মা।
বর্তমানে স্পেনের দ্বিতীয় সারির দল গ্রানাডার হয়ে খেলছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে ফুটবলে হাতেখড়ি তাঁর। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের মূল দলের হয়ে খেলেছেন দুটি ম্যাচ। এছাড়া রেসিং সান্তান্দার, রায়ো ভায়োকানো ও এইবারের হয়েও খেলার অভিজ্ঞতা আছে লুকার।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে