
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছে বছরের পর বছর ধরে। প্রতিদিনই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। মৃত্যুর মিছিলে শিশুর সংখ্যাই মূলত বেশি। যে যাঁর জায়গা থেকে পারছেন, প্রতিবাদ জানাচ্ছেন। বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও।
ইতালির উদিনেতে ব্লুনার্জি স্টেডিয়ামে গতকাল টটেনহাম হটস্পার-প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফাইনালেও উঠে এসেছে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি শিশু নিহতের প্রসঙ্গ। শিরোপা নির্ধারণী ম্যাচ শুরুর আগে মাঠে ‘শিশু ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করো’ বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন করে উয়েফা। দুই দলের ফুটবলাররা সারিবদ্ধ দাঁড়ানোর পর তাঁদের সামনে ব্যানারটি রাখে উয়েফা।
ফাইনাল শুরুর আগের ব্যানার প্রদর্শনেই সব থেমে থাকেনি। ফিলিস্তিনের গাজা উপত্যকার দুই শরণার্থী শিশুকে পদক বিতরণ অনুষ্ঠানেও নিয়ে এসেছিল উয়েফা। ম্যাচ শেষে উয়েফা সভাপতি আলেক্সান্দা সেফারিনের পাশে দাঁড়িয়ে ছিল সেই দুই শিশু। উয়েফার এক্স হ্যান্ডল থেকে সেফারিনের পাশে দুই শিশুর দাঁড়িয়ে থাকার ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে উয়েফা লিখেছেন, ‘ফিলিস্তিনি দুই শরণার্থী শিশু উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফারিনের পাশে পদক বিতরণ অনুষ্ঠানের সময় দাঁড়িয়ে আছে। শিশুদের জন্য গড়া উয়েফা ফাউন্ডেশনের আমন্ত্রণে তারা ২০২৫ উয়েফা সুপার কাপ ফাইনালে এসেছে।’
ম্যাচ চলার সময় বা কখনোই স্টেডিয়ামে রাজনৈতিক বার্তা প্রদর্শনের নিষেধাজ্ঞার ব্যাপারে বলা আছে উয়েফার আইনেই। এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা গেছে, সুপার কাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইরাক-আফগানিস্তান থেকে শরণার্থী শিশুদের নিয়ে এসেছে উয়েফা। কিন্তু ব্যানারে নির্দিষ্ট কোনো দেশের যুদ্ধের কথা উল্লেখ করা হয়নি।
এর আগে ৭ আগস্ট ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছিল, সুলেইমান আগের দিন দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় মৃত্যুবরণ করেছিলেন। তিনি পরিচিতি পেয়েছিলেন ‘ফিলিস্তিনের পেলে’ নামে। সুলাইমানের মৃত্যু নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মোহাম্মদ সালাহ। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সালাহ পোস্ট করেছিলেন সুলেইমানের ছবি। সালাহ লিখেছিলেন, ‘আপনারা কি বলতে পারবেন সে কোথায়, কীভাবে এবং কেন মারা গিয়েছে?’
উয়েফা সুপার কাপের পিএসজি-টটেনহাম ফাইনালটা হয়েছে রোমাঞ্চে ভরপুর। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। নাটকীয়ভাবে এই ম্যাচ ড্র হয় ২-২ গোলে। টাইব্রেকারে টটেনহামকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে