তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে অনেক দিন নিখোঁজ ছিলেন ক্রিস্টিয়ান আতসু। অবশেষে আজ জানা গেল, তিনি মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে ঘানার এই ফুটবলারের মৃতদেহ।
আতসুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এজেন্ট মুরাত উজুনমেহমেত। মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আতসুর নিথর দেহ পাওয়া গেছে। এখন বর্তমানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাঁর ফোনও পাওয়া গেছে।’
এর আগে আতসুকে জীবিত উদ্ধারের কথা জানা গেলেও তথ্যটি ভুল ছিল। কয়েক দিন আগে এই ফুটবলারের জুতা পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। এমনকি ভূমিকম্পের আগের দিন ফ্রান্সের বিমানের টিকিট কেটেছিলেন আতসু। তবে খুব দ্রুতই তিনি তা বাতিল করেছেন।
ক্লাব ক্যারিয়ারে ২৫৮ ম্যাচ খেলেছিলেন আতসু। ২৪ গোল করেছেন ও ৩০ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ১২১ ম্যাচ খেলেছেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। ইংলিশ এই ক্লাবের হয়ে করেছেন ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। তুরস্কের ক্লাব হাতায়োস্পোরের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। ৪ ম্যাচে ১ গোল করেছেন ঘানার এই লেফট উইঙ্গার। আর আন্তর্জাতিক ফুটবলে ৬৪ ম্যাচে করেছেন ১০ গোল ও অ্যাসিস্ট করেছেন ৯ গোলে।
আতসুর মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছে তাঁর ক্লাব, সাবেক ক্লাবসহ সতীর্থরা। তাঁর সাবেক সতীর্থ চেলসির কিংবদন্তি জন টেরি বলেছেন, ‘শান্তিতে ঘুমাও বন্ধু।’
তুরস্কের ক্লাব হাতায়োস্পোর তাদের শিষ্যকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক, তুমি সুন্দর মানুষ।’
সাবেক ক্লাব চেলসি তাদের বিবৃতিতে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে চেলসির প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।’
আতসুর আরেক সাবেক ক্লাব নিউক্যাসল লিখেছে, ‘তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিশেষ ব্যক্তি হিসেবে সে আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের মনে সর্বদাই থাকবে। শান্তিতে বিশ্রাম করো ক্রিস্টিয়ান।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে