তাঁকে উপেক্ষা করে চলেছেন অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের নির্বাচকেরা। একবার এমন অভিযোগ তুলেছিলেন অ্যাডিলেড ইউনাইটেডে খেলা নেস্টোরি ইরানকুন্ডা। কিন্তু এমন অভিযোগ আর তুলতে পারবেন না আসছে জুলাইয়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দিতে যাওয়া ১৮ বছর বয়সী এই উইঙ্গার। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে লেগ খেলার জন্য অস্ট্রেলিয়ার ফুটবল দলে যে ডাক পেয়েছেন তিনি!
আগামী ৬ জুন বসুন্ধরার কিংস অ্যারেনায় হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জামাল ভূঁইয়াদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি। এর পাঁচ দিন পর ফিলিস্তিনের বিপক্ষেও খেলবে সকারুরা। এই দুই ম্যাচের জন্য গতকাল ২৫ সদস্যের দল দিয়েছে অস্ট্রেলিয়া। ঘোষিত এই দলে আছেন ইরানকুন্ডা। প্যারিস অলিম্পিক বাছাইয়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ না পেয়ে তিনি বুরুন্ডি, না হয় তানজানিয়ার হয়ে ক্যারিয়ার শুরুর হুমকি দিয়েছিলেন।
ইরানকুন্ডার আদি পুরুষদের বসবাস বুরুন্ডিতে। সংঘর্ষ এড়াতে সেখান থেকে তাঁদের পরিবার আশ্রয় নিয়েছিলেন তানজানিয়ার শরনার্থী শিবিরে। ২০২৬ সালে সেই শরনার্থী শিবিরেই জন্ম ইরানকুন্ডার। পূর্ব পুরুষদের বসবাস সূত্রে কিংবা নিজের জন্মসূত্রে এই দুই দেশের হয়েই খেলার যোগ্যতা থাকলেও তাঁর ইচ্ছা ছিল অস্ট্রেলিয়ার জার্সি গায়ে চড়ানো। সকারুদের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড সেটা জানতে পেরেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য দলভুক্ত করেছেন তাঁকে। গতকাল দল ঘোষণাকালে আনর্ল্ড বলেছেন, ‘আমি (ইরানকুন্ডার মন্তব্যে) বিস্মিত হয়েছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই যে, তার স্বপ্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলা। গত সপ্তাহে যখন আমি তার সঙ্গে কথা বলি, তখনও এটা স্বপ্ন ছিল তার। সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
গত মার্চে ওয়েস্টার্ন ইউনাইটেডের বিপক্ষে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ইরানকুন্ডা, যা তাঁকে এ লিগের সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকম্যানের সন্মান এনে দিয়েছে। বল পায়ে ইরানকুন্ডার দুরন্ত গতি বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজীদের যথেষ্ট ভোগান্তির কারণ হতে পারে।
গত বছর মেলবোর্নে বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম লেগে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে হারের ব্যবধানটা কমিয়ে আনাই লক্ষ্য হবে জামালদের। এশীয় অঞ্চলের বাছাইপর্বের গ্রুপ ‘আই’-এ চার দলের শীর্ষে অবস্থান অস্ট্রেলিয়ার। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠে গেছে তারা। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ সফরের আগে থাইল্যান্ড ক্যাম্প করবে সকারুরা।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে