
আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে—কদিন আগে এমন মন্তব্য করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ছন্দে থাকা সালাহর সঙ্গে লিভারপুলের কী ঝামেলা থাকতে পারে, সেটা ভেবে অনেকেই হয়তো অবাক হয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আগুনে ঘি ঢেলে দিলেন লিভারপুল কোচ আর্নে স্লট।
বাংলাদেশ সময় আজ রাতে সান সিরোতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান-লিভারপুল। এই ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে সালাহকে। গতকাল যখন লিভারপুলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে স্লট আসেন, তাঁর কাছে বারবার এসেছে সালাহর প্রসঙ্গ। সালাহ কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন, সেটার উত্তর জানা নেই স্লটের কাছেও। লিভারপুল কোচ বলেন, ‘এই প্রশ্নের উত্তর সালাহ নিজেই দিতে পারবে। অনুমান করতে পারি। কিন্তু তা করা ঠিক হবে না। কাদের কথা সে বোঝাতে চেয়েছে, তা আমার জন্য বলা কঠিন।’ অবশ্য শনিবারের আগে আমরা দুজন অনেক কথা বলেছি—কখনো বেশি সময়, কখনো কম সময়।’
চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে সালাহ ১৯ ম্যাচে করেছেন ৫ গোল। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। সবশেষ ২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে যাঁর অবদান অনেক বেশি, এ বছর তাঁর এমন পারফরম্যান্স মোটেই নামের প্রতি সুবিচার করছে না। কিন্তু বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা সালাহর চেয়ে আর কেইবা ভালো জানেন! কেন চ্যাম্পিয়নস লিগের দল থেকে লিভারপুলের তারকা ফরোয়ার্ডকে বাদ দেওয়া হলো, এর ব্যাখ্যায় স্লট বলেন, ‘আগামীকালের (ইন্টার মিলান) ম্যাচের জন্য দলকে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি। বেশির ভাগ ভাবনাই এই ম্যাচ ঘিরে। এরই মধ্যে আমরা সালাহকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাকে জানিয়ে দিয়েছি যে সে সান সিরোয় যাচ্ছে না। তার সঙ্গে একমাত্র এই ব্যাপারেই কথা হয়েছে আমার।’
লিভারপুলের জার্সিতে ২০১৭ সাল থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলে সালাহ খেলেছেন ৪২০ ম্যাচ। করেছেন ২৫০ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৬ গোলে। অসংখ্য রেকর্ড ভেঙেচূড়ে নিজের নামে করে নিয়েছেন। ২০২৭ পর্যন্ত তিনি অলরেডদের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। তবে সালাহর লিভারপুলের অবস্থা এ বছর খুব একটা ভালো নয়। ২৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে অবস্থান করছে ১০ নম্বরে। এরই মধ্যে তারা ১৫ ম্যাচ খেলে ফেলেছে। এদিকে চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৯ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩৩ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে