
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালে সেনেগাল জিতলেও দুই মাস পর বিজয়ী হিসেবে আরেক ফাইনালিস্ট মরক্কোর নাম ঘোষণা করেছিল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। এই সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানায় দেশটির ফুটবলার এবং ভক্তরা। শিরোপা ফিরে পেতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আবেদনও করেছে সেনেগালিজ ফুটবল ফেডারেশন (এফএসএফ)।
এখনো রায় দেয়নি সিএএস। তবে রায়ের অপেক্ষা না করে রীতিমতো শিরোপা উৎসবে মেতে উঠল সেনেগাল। শনিবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামার আগে আফকনের শিরোপা নিয়ে বিজয় উৎসব করেছে সাদিও মানেরা। স্তাদে দে ফ্রান্সে ম্যাচ শুরুর আগে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্ট শেষে সতীর্থদের সঙ্গে নিয়ে শিরোপা হাতে মাঠে প্রবেশ করেন সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালি। এরপর সবাইকে পুরো মাঠ ঘুরতে দেখা যায়। সবশেষে স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে থাকা এফএসএফের সভাপতি আবদুল্লায়ে ফলের সামনে শিরোপা রাখেন ফুটবলাররা।
শিরোপা উৎসবের সময় সেনেগালের ফুটবলারদের গায়ে ছিল দুই তারকাখচিত জার্সি; যা তাদের দুটি শিরোপা জয়কে বোঝায়। এর আগে ২০২১ সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আফকনের শিরোপা জিতেছিল দলটি। তবে সিএএফের সিদ্ধান্তের পর এখন বিষয়টি আপাতত অমীমাংসিত হিসেবেই বিবেচিত হচ্ছে।
আফকন ফাইনালে ১৮ জানুয়ারি মরক্কোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। সে ম্যাচে মরক্কোর পক্ষে একটি পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগালের কোচ পাপে থিয়াও এবং কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনায় প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ ছিল। এরপর অধিনায়ক সাদিও মানের অনুরোধে খেলোয়াড়েরা মাঠে ফিরে এলে পুনরায় ম্যাচ শুরু হয়। যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। এরপর অতিরিক্ত সময়ে জালে বল জড়িয়ে ব্যবধান গড়ে দেন সেনেগালের পাপে গুয়ে।
আলোচিত ওই ঘটনায় প্রাথমিক শৃঙ্খলা কমিটি উভয় দলকে জরিমানা ও নিষেধাজ্ঞা দিলেও ম্যাচের ফল অপরিবর্তিত রেখেছিল। তবে আপিলের পর সিএএফ জানায়, সেনেগাল দলের আচরণ টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করেছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ৮৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সেনেগালকে ম্যাচ পরিত্যাগকারী হিসেবে গণ্য করা হয়েছে এবং ফলাফল মরক্কোর পক্ষে দেওয়া হয়েছে। আপিল পর্যালোচনার পর নতুন বিজয়ী মরক্কো ৩-০ গোলে জয়ী হিসেবে বিবেচিত হবে। সিএএফের এই রায়ের পর সেনেগালকে শিরোপা প্রদর্শন করতে নিষেধ করে রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন (এফআরএমএফ)। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হুমকিও দেওয়া হয়। কিন্তু এফআরএমএফের সে হুমকিকে পাত্তা দিল না সেনেগাল।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে