
এএফসি এশিয়ান কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। সান্ত্বনার জয়ে বাছাইপর্ব শেষ করতে পারে কি না সেটাই ছিল দেখার। সিঙ্গাপুরের রক্ষণভাগে বারবার হানা দিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। কিন্তু হেরেই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্ব।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যমগুলোতে আজ ম্যাচ শুরুর আগে হামজা চৌধুরীকে নিয়ে চলছিল আলাপ-আলোচনা। স্বাগতিকদের আক্রমণ থেকে দলকে যেমন বাঁচিয়েছেন, তেমনকি গোলের সুযোগও পেয়েছিলেন তিনি। তবে নিজেদের মধ্যে বল আনা নেওয়া ও ফিনিশিংয়ের ব্যর্থতায় কোনো গোলই করতে পারেনি বাংলাদেশ। সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে গেল হাভিয়ের কাবরেরার দল।
প্রথম ৮ মিনিটের মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর দুই দল কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। ১৫ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে বক্সে হেড দিলেও শমিত শোম কাজে লাগাতে পারেননি। ১৮ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের শট বুক দিয়ে ঠেকালেন হামজা চৌধুরী বাঁচালেন বিপদ থেকে। ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে সিঙ্গাপুর। ৩১ মিনিটে স্বাগতিকেরা পেয়ে যায় প্রথম গোল। পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে যান গ্লেন কুয়ে। তাঁর শট বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতে শটই বিপদ ডেকে আনল। ইখসান ফান্দির পাস থেকে জাল খুঁজে নেন ডান প্রান্তে থাকা হ্যারিস স্টুয়ার্ট। তাঁকে আটকাতেই পারেননি বাংলাদেশের দুই ডিফেন্ডার তারিক কাজী ও শাকিল আহাদ তপু।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ওঠে বাংলাদেশ। তবে একের পর এক আক্রমণ কেবল হতাশাই বাড়িয়েছে ভক্ত-সমর্থকদের। ৫৯ মিনিটে ফাহমিদুল ইসলামের ভাসানো শট গোল করার চেষ্টা করলেও তা সহজেই তালুবন্দী করেন সিঙ্গাপুর গোলরক্ষক। ৬১ মিনিটে কাবরেরা আনেন প্রথম পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে নিয়ে শাহরিয়ার ইমনকে মাঠে নামিয়েছেন তিনি।
৭২ মিনিটে বাংলাদেশ আনে আরও দুটি পরিবর্তন। শেখ মোরসালিন ও ফাহমিদুলের জায়গায় মাঠে নেমেছেন বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলাম। ম্যাচের শেষের দিকে এসে গোল পেতে মরিয়া বাংলাদেশ হানা দিতে থাকে সিঙ্গাপুরের রক্ষণভাগে। ৭৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন সাদ উদ্দিন। তাঁর পাসে হামজাকে খুঁজে নেন বিশ্বনাথ ঘোষ। কিন্তু হামজার শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়।
হামজা এরপর আরও চেষ্টা চালিয়ে গেছেন। ৭৯ মিনিটে তাঁর ক্রস মিরাজুল পা ছুঁইয়েছিলেন বটে। কিন্তু ফিরে এসে পোস্টে লাগে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিট সময় বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশ আর কোনো গোল করতে পারেনি। শেষ বাঁশি বাজাতেই নুয়ে পড়লেন হামজা। সেটা যেন পুরো বাংলাদেশ দলেরই প্রতিচ্ছবি।
ম্যাচের শুরু থেকে সিঙ্গাপুরের সমর্থকদের সঙ্গে পাল্লা দিয়ে গলা ফাটিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ৬ হাজার টিকিট বরাদ্দ রাখা ছিল বাংলাদেশের সমর্থকদের জন্য। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়েই শেষ হলো হামজাদের এশিয়ান কাপ বাছাই।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় সংশয়। সেই সংশয় যে এখন পুরোপুরি কেটে গেছে, সেটি বলার উপায় নাই। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেই ইরান।
২ ঘণ্টা আগে
২০২৬ আইপিএলে অবিক্রীত ছিলেন ডেভন কনওয়ে। আইপিএলে উপেক্ষিত নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তানে থাকলেও তারই প্রতিবেশী দেশে চলা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে পড়ে রয়েছে কিউই এই তারকা ক্রিকেটারের।
২ ঘণ্টা আগে
বাফুফের সঙ্গে হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। বাফুফে যদি তাঁর সঙ্গে আর চুক্তি না বাড়ায়, তাহলে বলা যায় কাবরেরার অধীনে শেষ ম্যাচটা খেলে ফেলেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের মাঠে দুর্দান্ত লড়েও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষটা বাংলাদেশ করেছে হার দিয়ে।
৩ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই নুয়ে পড়লেন হামজা চৌধুরী। পুরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি যেন হয়ে থাকলেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো হাভিয়ের কাবরেরার দলকে। তবে কোচের আশা বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে আরও অনেক দূর যাবে।
৩ ঘণ্টা আগে