
নেইমার ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পান কি না, সেটা নিয়ে গত কিছু দিন ধরে অনেক আলোচনা হয়েছে। সব জল্পনা-কল্পনা শেষে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ সামনে রেখে এই ফরোয়ার্ডকে রেখেই দল দিয়েছেন কার্লো আনচেলত্তি। এরপর নতুনকরে আলোচনা শুরু হয়েছে নেইমারের শুরুর একাদশে থাকা, না থাকা নিয়ে।
আনচেলত্তির দেওয়া বিশ্বকাপ দলে ফরোয়ার্ড আছেন নয়জন। নেইমার ছাড়া বাকিরা হলেন এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, রাফিনিয়া, রায়ান এবং ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাবের হয়ে এরা সবাই দুর্দান্ত ছন্দে আছেন। তাই কোনো বড় নাম নয়, একাদশে সুযোগ পেতে পারফরম্যান্স বিবেচনা করতে চান আনচেলত্তি। ইতালিয়ান কোচের স্পষ্ট বার্তা—দলের সবাই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা পুরো বছরজুড়ে নেইমারকে পর্যবেক্ষণ করেছি। শেষ সময়ে সে নিয়মিত খেলেছে, যার ফলে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমরা মনে করি সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং এই বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে দলের অন্য ২৫ জনের মতো তার ভূমিকাও একই, দায়িত্বও একই। তার খেলার সুযোগ আছে, না-ও থাকতে পারে; বেঞ্চে বসতে হতে পারে, বদলি হিসেবেও নামতে পারে। দলের অন্য সবার মতোই তার দায়িত্ব। সে অভিজ্ঞ একজন খেলোয়াড়, সত্যি বলতে কিছু কিছু পজিশনে—যেমন গোলকিপার—আমরা অভিজ্ঞতাকে একটু বেশি গুরুত্ব দিই।’
শুরুর একাদশে জায়গা পেতে অনুশীলনে দারুণ কিছু করতে দেখাতে হবে নেইমারকে। এই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘নেইমার খেলবে যদি খেলার যোগ্যতা অর্জন করে। আমাদের অনুশীলন আছে, আর অনুশীলনের মাঠই ঠিক করবে কে খেলবে। আমার মাথায় হয়তো একটা সম্ভাব্য শুরুর একাদশ আছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের অনুশীলনের মতোই খেলতে হবে, দেখতে হবে আমরা কতটা প্রস্তুত।’
শেষটাতেও আনচেলত্তি জানিয়ে রাখলেন—বড় তারকা হলেও বিশেষ কোনো সুযোগ পাবেন না নেইমার, ‘আমি আবারও বলছি, নেইমারের সুযোগ অন্য সবার মতোই সমান। আমি মনে করি, দল হিসেবে আমাদের সবার দায়িত্ব একটাই—নিজ নিজ গুণাবলি কাজে লাগিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করা।’

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৬ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে