
সকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ম্যাচের শুরুতে আক্রমণের জোয়ার তোলে বসুন্ধরা কিংস। ৬ মিনিটেই উৎসবের উপলক্ষ পায় তারা। সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে আবাহনীর জাল কাঁপান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো। জার্সি দিয়ে বল মোড়ানোর উদ্যাপন বলে দেয় বাবা হতে যাচ্ছেন তিনি।
পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়ে হয়ে ওঠে আবাহনী। তাই খুব একটা বেশি সময় এগিয়ে থাকার সুযোগ পায়নি বসুন্ধরা। ১৫ মিনিটে এমেকা ওগবুহর চুলচেরা ক্রস তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় মোহাম্মদ ইব্রাহিমকে। আলতো টোকায় ইব্রাহিম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করতে কোনো ভুল করেননি।
দুই দল এরপর চেষ্টা করেও সেভাবে কোনো আক্রমণ সাজাতে পারেনি। উল্টো এক ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এ ঘটনায় হলুদ কার্ড পেয়েছেন বসুন্ধরার রিমন হোসেন ও শাকিল এবং আবাহনীর মিরাজুল।
১-১ সমতায় বিরতির পর অঝোরে নামতে থাকে বৃষ্টি। তবু দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেন রেফারি। কিন্তু এক মিনিটের বেশি খেলা চালাতে পারেননি তিনি। সুযোগ পেয়ে সমর্থকেরা গ্যালারি থেকে মাঠে ঢুকে গা ভাসান বৃষ্টিতে।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে