
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছিলেন সমর্থকেরা। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর আবারও জাতীয় দলের জার্সিতে এই ফরোয়ার্ডকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। বিশেষ করে, বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের ফেরাটা ব্রাজিলের জন্য বড় সুখবর হিসেবেই দেখা হচ্ছিল।
সেই আনন্দ খুব বেশি স্থায়ী হয়নি। বিশ্বকাপ দল ঘোষণার দুই দিনের মধ্যেই নেইমারকে নিয়ে চোটের খবর আসে। সান্তোসের হয়ে খেলতে গিয়ে মাংসপেশিতে চোট অনুভব করেন আক্রমণভাগের এই ফুটবলার। ক্লাবটির পক্ষ থেকেই চোটের খবর দেওয়া হয়েছিল। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে—এমন কথাও শোনা গিয়েছিল।
এতেই নতুন করে দুশ্চিন্তা শুরু হয় ব্রাজিলের সমর্থকদের মধ্যে। গত কয়েক বছর ধরে একের পর এক চোটে ভুগছেন নেইমার। বড় চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। এবার বিশ্বকাপে পুরোপুরি ফিট নেইমারকে পাওয়া যায় কি না, সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এরই মাঝে স্বস্তির খবর দিল টিএনটি স্পোর্টস ব্রাজিল। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমারের বর্তমান চোট গুরুতর নয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৫ থেকে ১০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। দলের মেডিকেল স্টাফও নেইমারের পুনর্বাসনপ্রক্রিয়া নিয়ে আশাবাদী।
বর্তমানে নেইমারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চিকিৎসকেরা মনে করছেন, সঠিক পুনর্বাসন অনুসরণ করলে দ্রুতই মাঠে ফিরতে পারবেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, চোট এড়াতে বিশ্বকাপের আগে সান্তোসের হয়ে আর কোনো ম্যাচে নামবেন না নেইমার।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৮ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে