ফিফা বিশ্বকাপের পর কোপা আমেরিকা—সমর্থকদের শুধু হতাশই করেছে ব্রাজিল। টানা গত চার ম্যাচ ছিল জয়শূন্য। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বেও দুঃসময় পার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে আজ ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ছয় ম্যাচের মধ্যে তিন হার, এক ড্র ও দুটি ম্যাচ জিতেছিল ব্রাজিল। নিজেদের মাঠ কৌতে পেরেইরায় রদ্রিগোর করা একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।
বল দখল, গোলের সুযোগ তৈরি ও লক্ষ্যে শটের বিবেচনায় কিছুটা এগিয়ে ব্রাজিল। ৫৮ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়েছে তারা, ৩টি শট ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের মাঠে ইকুয়েডরও দারুণ খেলেছে। ৪২ শতাংশ বল দখলে রেখে গোলের লক্ষ্যে শট নিয়েছিল ৯টি, ২টি শট ছিল গোলপোস্টে।
খেলার তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রিকিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল। ৯ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডর গোলরক্ষক হেরমান গালিনদেস।
৩০তম মিনিটে আর রদ্রিগোকে ঠেকাতে পারেননি ইকুয়েডর গোলরক্ষক। মিডফিল্ডার লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ সময়ে ইকুয়েডরের মোইসেস কেইসেদোর শট ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস গোললাইন থেকে ফিরিয়ে না দিতে পারলে খেলার চিত্র ভিন্ন হতে পারত।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্রাজিলের তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে বল পায়ে বেরিয়ে যান ইকুয়েডর ফরোয়ার্ড কেভিন রদ্রিগেস। অনেকটা এগিয়ে গিয়ে ডি বক্সের মাথায় পাস দেন কেইসেদোকে। চেলসি মিডফিল্ডারের প্রথম শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। ফিরতি বল পেয়ে আবারও শট নিলে গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি না কোনো দলই। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে সাত ম্যাচে তৃতীয় জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার ছয় থেকে ৪ নম্বরে উঠে এলেন দরিভালের শিষ্যরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুয়েডর। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দিনের অন্য দুটি ম্যাচ হয়েছে ড্র। উরুগুয়ে ও প্যারাগুয়ের ম্যাচ গোলশূন্য এবং পেরু ও কলম্বিয়ার ম্যাচ ১-১ সমতায় শেষ হয়েছে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে