মৌসুম শুরুর আগেও ভিনিসিয়ুস জুনিয়রের রিয়াল মাদ্রিদে থাকা না থাকা নিয়ে জোর আলোচনা হয়েছে। এমন কথাও শোনা গেছে, সান্তিয়াগো বার্নাব্যুতে সময় ফুরিয়ে এসেছে ব্রাজিলিয়ান উইঙ্গারের। সেসব আলোচনা পেছনে ফেলে শেষ পর্যন্ত রিয়ালেই থেকে যান ভিনিসিয়ুস। শুধু থাকাই নয়—পারফরম্যান্স নিয়ে যে কটু কথা শুনতে হয়েছিল, এখন মাঠেই দিচ্ছেন সেটার জবাব।
বিশেষ করে আলভারো আরবেলোয়া রিয়ালের কোচ হয়ে আসার পর নিজেকে খুঁজে পেয়েছেন ভিনিসিয়ুস। এই কোচের অধীনে ১৭ ম্যাচে জালের দেখা পেয়েছেন ১১ বার। লা লিগায় সবশেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জয়ের নায়ক তিনি। ৩-২ গোলের জয়ের দিনে দুইবার স্কোরশিটে নাম লিখিয়েছেন ভিনিসিয়ুস। মাদ্রিদ ডার্বিতে এমন পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন এই ফুটবলার। জানালেন, এমন ম্যাচের জন্য মৌসুমজুড়ে কঠোর পরিশ্রম করেন তিনি।
বার্নাব্যুতে লোকমানের গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আতলেতিকো। বিরতি থেকে ফেরার সাত মিনিট পর রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়ুস। ৫৫ মিনিটে ভালভার্দে সফরকারীদের এগিয়ে নেওয়ার ১১ মিনিটের মাথায় আতলেতিকোর হয়ে সমতা টানেন নাহুয়েল মোলিনা। এরপর ৭২ মিনিটে ভিনিসিয়ুসের করা গোলটা ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
নিজের জোড়া গোলের ম্যাচে সতীর্থ, কোচিং স্টাফ এবং দর্শকদের জয়ের কৃতিত্ব দিয়েছেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে ভিনিসিয়ুস বলেন, ‘এই কৃতিত্ব সবার—কোচ, খেলোয়াড় এবং সমর্থকদের। আমি ভীষণ খুশি। এ ধরনের ম্যাচের জন্যই আমি পুরো মৌসুম জুড়ে কঠোর পরিশ্রম করেছি। মৌসুমের এই সময়টায় এসে গোল আর অ্যাসিস্ট যেন নিজে থেকেই আসতে থাকে।’
আতলেতিকোর বিপক্ষে জোড়া গোল রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে উৎসর্গ করেছেন ভিনিসিয়ুস, ‘আমার মধ্যে কী আছে জানি না, তবে আমি সব সময়ই নিজেকে আরও উন্নত করি। সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ) আমাকে সব সময় বলেন, তোমাকে দুটি গোল করতেই হবে—আজ আমি তাঁর জন্যই দুটি গোল করেছি।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে