
প্রথমবারের মতো ইউরোপীয় দলের বিপক্ষে ইউরোপের মাটিতে খেলতে নামছে বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ১১টায়। কোচ হিসেবে টমাস ডুলিরও এটি প্রথম ম্যাচ। ৪–৩–৩ ছকে শুরুর একাদশ সাজাতে গিয়ে চমকই দেখিয়েছেন তিনি। রাখেননি কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোমকে।
বাংলাদেশ সর্বশেষ খেলেছিল গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচের শুরুর একাদশ থেকে আনা হয়েছে চার পরিবর্তন। বাদ পড়েছেন ফাহামিদুল ইসলাম, শাকিল আহাদ তপু, শমিত সোম ও জায়ান আহমেদ। তাদের বদলে খেলছেন জামাল ভূঁইয়া, রফিকুল ইসলাম, তপু বর্মণ ও ইসা ফয়সাল।
সাবেক কোচ হাভিয়ের কাবরেরার অধীনে শুরুর একাদশে একপ্রকার ব্রাত্যই ছিলেন জামাল। নতুন কোচের অধীনের নিজের জায়গাটা ফিরে পেলেন তিনি। দুই বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামছেন রফিকুল ইসলাম।
মাঝমাঠে জামালের একপাশে থাকবেন সোহেল রানা সিনিয়র ও আরেক পাশে হামজা চৌধুরী। রক্ষণের দায়িত্বে তপু, তারিক কাজী, ইসা ও সাদ উদ্দিন । শেখ মোরসালিনকে মাঝখানে রেখে দু্ই উইংয়ে থাকছেন রফিকুল ও ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, সাদ উদ্দীন, তারিক কাজী, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, রফিকুল ইসলাম, শেখ মোরসালিন, রফিকুল ইসলাম।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে