
বিপদ তো বলে কয়ে আসে না। সিরি ‘আ’ তে গত রাতে সুস্থ স্বাভাবিক এদোয়ার্দো বোভ হঠাৎই জ্ঞান হারালেন। মাঠে খেলতে পেরেছেন কেবল ১৬ মিনিট। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে ইতালির এই তরুণ মিডফিল্ডারকে।
আর্তেমিও ফ্র্যাঙ্কি স্টেডিয়ামে গত রাতে স্বাগতিক ফিওরেন্তিনা খেলেছে ইন্টার মিলানের বিপক্ষে। ফিওরেন্তিনার শুরুর একাদশেই ছিলেন বোভ। এই ম্যাচের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুতই। ভিডিওতে দেখা গেছে, মাঠে এক হাঁটু গেড়ে বোভ বসে আছেন। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টাও করেন। তবে কয়েক পা এগোনোর পর ভারসাম্য হারিয়ে মাঠেই লুটিয়ে পড়েন। এই অবস্থা দেখে ফিওরেন্তিনা, ইন্টার মিলান দুই দলের খেলোয়াড়েরা তৎক্ষণাৎ মেডিকেল টিমকে খবর দেন। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যাওয়া হয় ক্যারেগি ইউনিভার্সিটি হাসপাতালে।
মাঠে লুটিয়ে পড়ার দুই ঘণ্টা পর বোভকে নিয়ে আপডেট দিয়েছে ফিওরেন্তিনা। ইতালিয়ান ক্লাবটি বলেছে, ‘ফিওরেন্তিনা ও ক্যারেগি ইউনিভার্সিটি হাসপাতাল জানাচ্ছে যে ফিওরেন্তিনা-ইন্টার ম্যাচে লুটিয়ে পড়া এদোয়ার্দো বোভকে শুরুতে মাঠে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাঁকে ইন্টেনসিভ কেয়ারে নেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় তাঁর অবস্থা কী দাঁড়ায়, সেটা পুনরায় মূল্যায়ন করা হবে।’ বোভের সুস্থতা কামনা করে ফিওরেন্তিনা ক্লাবের সভাপতি রোকো কোমিসো বলেছেন, ‘আমরা তোমার সঙ্গে আছি এদোয়ার্দো। তুমি অসাধারণ একজন ছেলে। আমরা এই মুহূর্তে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
ফিওরেন্তিনা-ইন্টার মিলান ম্যাচ ১৬ মিনিট পর্যন্তই হয়েছে। এই ম্যাচ বাতিল হওয়ায় ৩২ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের সিরি ‘আ’-এর পয়েন্ট টেবিলে শীর্ষে নাপোলি। ক্লাবটি খেলেছে ১৪ ম্যাচ। দুই, তিন ও চারে থাকা আতালান্তা, ইন্টার মিলান, ফিওরেন্তিনা প্রত্যেকেরই পয়েন্ট ২৮। তিনটি দলই খেলেছে ১৩টি করে ম্যাচ।
এ বছরের আগস্টে এক মৌসুমের জন্য ধারে এএস রোমা থেকে ফিওরেন্তিনায় এসেছেন বোভ। ফিওরেন্তিনার জার্সিতে বোভ এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে করেছেন ১ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে