দৃশ্যটি দেখার পর গ্রামের ফুটবল ম্যাচের স্মৃতিই মনে পড়ার কথা। যখন পেনাল্টি কিক নেওয়ার জন্য নিজেদের মধ্যেই বল নিয়ে কাড়াকাড়ি করে পেনাল্টি পাওয়া দলের খেলোয়াড়েরা। গতকাল গ্রামের সেই দৃশ্যের দেখে মিলেছে স্ট্যামফোর্ড ব্রিজে।
এভারটনের বিপক্ষে পেনাল্টি কিক নিয়ে কাড়াকাড়ি শুরু করেন চেলসির ফুটবলাররা। শুরুটা করেন ২২ বছর বয়সী দুই উইঙ্গার নিকোলাস জ্যাকসন এবং ননি মাদুয়েকে। দুজনের মধ্যে মধ্যস্থতা করেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। তাঁর মধ্যস্থতায় পেনাল্টি কিকের দিকে এগিয়ে যান আগেই বলকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া মাদুয়েকে। কিন্তু স্পটকিক নেওয়ার ঠিক আগ মুহূর্তে এভারটনের বক্সে হাজির কোল পালমার। পালমারকে বল দিতে মাদুয়েকে বলেন চেলসি অধিনায়ক কনর গ্যালাঘার। তা দেখে দৌড়ে আসেন শুরুর দিকে বল নিয়ে কাড়াকাড়ি করা জ্যাকসনও। তাতে অবশ্য জ্যাকসন-মাদুয়েকের কোনো লাভ হয়নি।
এমন ‘যুদ্ধ’ করে পাওয়া পেনাল্টিতে গোল করতে ভুল করেননি পালমার। এই গোলের আগেই ‘পারফেক্ট’ এক হ্যাটট্রিক করেছেন ইংলিশ উইঙ্গার। পারফেক্ট হ্যাটট্রিক বলতে বোঝানো হচ্ছে— দুই পায়ের সঙ্গে হেডের গোলকে। তাঁর হ্যাটট্রিকসহ চার গোলের রাতে ৬-০ গোলে এভারটনকে বিধ্বস্ত করেছে চেলসি। বাকি গোল দুটি জ্যাকসন এবং আলফি গিলক্রিস্টের। এমন দুর্দান্ত পারফরম্যান্সে বেশ কিছু রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী উইঙ্গার। চেলসির প্রথম খেলোয়াড় হিসেবে লিগ ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন। দিদিয়ের দ্রগবার (২০১০) পর স্ট্যামফোর্ড ব্রিজে টানা দুই লিগ ম্যাচ হ্যাটট্রিক। লিগ ম্যাচে ঘরের মাঠে টানা ৭ ম্যাচ গোল করা ক্লাবের প্রথম খেলোয়াড়। আর সব মিলিয়ে ২০ গোল নিয়ে এখন আর্লিং হালান্ডের সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা।
বল নিয়ে কাড়াকাড়ির দৃশ্যটা অবশ্য নতুন নয় চেলসির। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক ফ্রি কিক নিয়ে দ্বন্দ্ব জড়িয়েছিলেন দ্রগবা-মাইকেল বালাক। এমন দৃশ্য আর কখনো দেখতে চান না বলে শিষ্যদের সতর্ক করেছেন কোচ মরিসিও পচেত্তিনো, ‘এটা লজ্জার। ম্যাচের পর খেলোয়াড়দের বলছি এটাই শেষবার। অথচ তারা জানত পেনাল্টি নেওয়ার অধিকার পালমারের।’

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে