বিশ্বকাপে কঠিন এক সময় পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পারফরম্যান্স ভালো ছিল না বলে সেই সময়ের কোচ ফার্নান্দো সান্তোস তাঁকে বেঞ্চে বসিয়ে দিয়েছিলেন। টুর্নামেন্ট থেকে বিদায়ের সময় টানেলে তাঁর কান্নাভেজা চোখ দেখে তখন অনেকেই হয়তো মনে করেছিলেন খুব শিগগির আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানতে পারেন তিনি।
সঙ্গে বয়সের বিষয়টি তো আছেই। ৩৮ বছর হওয়ায় অনেকেই রোনালদোকে ‘বুড়ো’ বলে বুটজোড়া তুলে রাখার পরামর্শও দিয়েছেন। এ ছাড়া অনেক সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। কিন্তু কোনো কিছুতে পরাজয় মেনে নেননি সিআর সেভেন। কেননা নিজেকে কীভাবে ফিরে পেতে হয় তা পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর ভালোই জানা। তাই নিজেকে আবারও নতুন করে সাজিয়েছেন তিনি।
যার ফল পাওয়া যাচ্ছে ইউরো বাছাইয়ে। টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন নতুন কোচ রবার্তো মার্তিনেজ। তিনি বলেছেন, বিশ্বের অনন্য এক খেলোয়াড় ক্রিস্টিয়ানো। আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাঁর এই অভিজ্ঞতা ড্রেসিংরুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে রোনালদো, রুই প্যাট্রিসিও ও বার্নাডো সিলভারা তরুণদের উদ্বুদ্ধ করছেন।’
পর্তুগাল দলে রোনালদোর জায়গা পাওয়া নিয়ে একটা সন্দেহ ছিল। তবে তাঁকে দলে রেখে সেই সন্দেহ দূর করেছেন মার্তিনেজ। এখন গুরুকে যেন তার প্রতিদানই দিচ্ছেন পর্তুগিজ তারকা। বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমে লিখটেনস্টেইনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। গতকাল লুক্সেমবার্গকে উড়িয়ে দেওয়ার ম্যাচেও জোড়া গোল করেছেন তিনি।
লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারানোর ম্যাচে রোনালদোর জোড়া গোলের সঙ্গে বাকি চার গোল করেছেন জোয়াও ফিলিক্স, বার্নাডো সিলভা, ওটাভিও এবং রাফায়েল লিও। পতুর্গালের বিশাল জয়ের রাতে জয়ে ফিরেছে ইতালি। টানা দুই ম্যাচ হারার পর গতকাল ইউরো বাছাইয়ে মাল্টাকে হারিয়েছে তারা। প্রতিপক্ষের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গোল দুটি করেছেন মাতেও রেতেগুই ও মাতেও পেসিনা। দুই মাতেওর গোলেই সহায়তা করেছেন সান্দ্রো টোনালি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে