সান্দ্রো তোনালি নিষিদ্ধ হতে যাচ্ছেন, সেটি আগেভাগেই জানা গিয়েছিল। আজ এলো তার আনুষ্ঠানিক ঘোষণা। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) বেটিং নিয়ম ভঙ্গ করে ১০ মাসের জন্য নিষিদ্ধ হলেন নিউক্যাসল ইউনাইটেডের ইতালিয়ান মিডফিল্ডার।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত ২৩ বছর বয়সীকে থাকতে হবে মাঠের বাইরে। আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপেও তোনালিকে পাবে না ইতালি।
এসি মিলান ছেড়ে ৫৫ মিলিয়ন পাউন্ডে জুলাইয়ে নিউক্যাসলে যোগ দেন তোনালি। তবে গত দুই ম্যাচে কোচ এডি হাউয়ের দলে ছিলেন না তিনি। গতকাল খেলেননি চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও।
এই মাসের শুরুতে এফআইজিসির বেটিং নিয়ম ভঙ্গ করে ৭ মাসের জন্য নিষিদ্ধ হন জুভেন্টাস মিডফিল্ডার নিকোলো ফাগিওলি। মূলত ১২ মাস নিষিদ্ধ করা হয় তাঁকে, তার মধ্যে ৫ মাস অস্থায়ী নিষেধাজ্ঞা। সঙ্গে জরিমানা করা হয় ১২৫০০ ইউরো (১০ হাজার ৮৫০ পাউন্ড)। জুয়ায় আসক্তি কমাতে ২২ বছর বয়সী তারকা ৬ মাসের থেরাপি নিতে রাজি হয়েছেন।
তোনালির ইতালিয়ান সতীর্থ নিকোলো জানিওলোর বিরুদ্ধেও বেটিং নিয়ম ভঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত শুরু করেছে ইতালিয়ান প্রসিকিউটররা। গত ১২ অক্টোবর ইতালির অনুশীলন ক্যাম্প ছাড়তে বাধ্য হোন গ্যালাতাসারাই থেকে ধারে অ্যাস্টন ভিলায় আসা এই তারকা।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৯ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩৩ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে