
সাম্প্রতিক সময়ে যে দাপুটে সময় পার করছে স্পেন, জর্জিয়ার বিপক্ষেও সেটার ঝলক দেখাল তারা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলের ‘ই’ গ্রুপে জর্জিয়ার বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে একবারের চ্যাম্পিয়নরা। জিতেছে ৪-০ গোলে। এই জয়ে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল স্পেন।
এ নিয়ে লুইস দে লা ফুয়েন্তের অধীনে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল স্পেন। আগের রেকর্ডটি হয়েছিল ভিসেন্তে দেল বক্সের কোচিংয়ে। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে টানা ২৯ ম্যাচ হারেনি ইউরোপের জায়ান্টরা। লা ফুয়েন্তের কোচিংয়ে সে রেকর্ড ভাঙল স্প্যানিশরা।
বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচের একটিতেও হারেনি স্পেন। এই ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৯ বার বল পাঠালেও কোনো গোল হজম করেনি দলটি। ১৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে তারা। এরপরও বিশ্বকাপের মূল পর্বের অপেক্ষায় আছে স্পেন।
শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষে ৭ গোলের কম ব্যবধানে হারলেই বিশ্বকাপের টিকিট হাতে পাবে তারা। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করেছে তুরস্ক। প্রথম দেখায় তাদের ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল স্পেন। গ্রুপের রানার্সআপ দলকে প্লে অফের বাধা অতিক্রম করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হবে।
জর্জিয়ার মাঠে স্পেনের জয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারজাবাল। একবার করে গোলের খাতায় নাম লেখান মার্টিন জুবিমেন্দি ও ফেররাস তরেস। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। ১১ মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন ওইয়ারজাবাল। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্দি। ১৩ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন স্পেনের বার্সা ফরোয়ার্ড তরেস। বিরতির কিছুক্ষণ পর জর্জিয়ার জালে শেষবারের মতো বল পাঠান ওইয়ারজাবাল।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে