
সময়ক্ষেপণ কমিয়ে খেলাকে আরও গতিময় করতে থ্রো-ইন এবং গোল কিকের সময়সীমা নির্ধারণের নতুন নিয়ম চালুর কথা ভাবছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ থেকেই পরীক্ষামূলকভাবে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন পদ্ধতি চালু হতে পারে–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে প্রেস অ্যাসোসিয়েশন।
নতুন প্রস্তাব অনুযায়ী, রেফারি যদি মনে করেন কোনো খেলোয়াড় থ্রো-ইন এবং গোল কিকের সময় ইচ্ছাকৃতভাবে দেরি করছেন, সে ক্ষেত্রে তিনি বাঁশি বাজিয়ে সময় গণনা শুরু করবেন। নির্ধারিত পাঁচ সেকেন্ডের মধ্যে থ্রো-ইন বা গোল কিক না নিলে শাস্তি হিসেবে প্রতিপক্ষ দল বলের দখল পাবে। থ্রো-ইনের ক্ষেত্রে প্রতিপক্ষ থ্রো-ইন পাবে। অন্যদিকে গোল কিকের ক্ষেত্রে কর্নার কিক দেওয়া হবে।
প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন এই নিয়মের অনুমোদনের জন্য আগামী শনিবার ওয়েলসে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি তোলা হবে। অনুমোদন পেলে ১ জুলাই থেকে বিশ্বকাপের নকআউট পর্বেই নিয়মটি কার্যকর করা হতে পারে।
থ্রো-ইন এবং গোল কিকের পাশাপাশি খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করতে চায় আইএফএবি। প্রতিটি খেলোয়াড় বদলের জন্য সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। এই সময়সীমা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দলকে অন্তত এক মিনিটের জন্য একজন খেলোয়াড় কম নিয়ে মাঠে খেলতে হবে; সঙ্গে সঙ্গে বদলি খেলোয়াড় নামাতে পারবে না তারা।
গোলরক্ষক কর্তৃক যেন সময় নষ্ট না হয়, সে জন্য চলতি মৌসুমে আট সেকেন্ডের নিয়ম চালু করেছিল আইএফএবি। এই নিয়ম সফল হওয়ায় এবার আরও দুটি নতুন নিয়ম আনতে যাচ্ছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা।
ফুটবল বিশ্বকাপের ২৩ তম পর্বের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই তিন দেশের ১৬টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে গড়াবে; যেখানে অংশ নেবে ৪৮ দল। তার আগে নতুন নিয়ম চালুর প্রস্তাবের জন্য আইএফএবিকে সাধুবাদ জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে