ঢাকা: রেকর্ড গড়াই যেন লিওনেল মেসির নেশা! ক্যারিয়ারে কম রেকর্ড তো করেননি। আজ ব্রাসিলিয়ায় প্যারাগুয়ের বিপক্ষে ভাগ বসিয়েছেন আরও একটি রেকর্ডে। আর্জেন্টিনার জার্সিতে ১৪৭ ম্যাচ খেলে সাবেক সতীর্থ হাভিয়ের মাচেরানোর রেকর্ড ছুঁয়েছেন মেসি।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে থেকে গুঞ্জন—প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে মেসিকে। পরে অবশ্য শুরুর একাদশেই ছিলেন মেসি। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলেহান্দ্রো পাপু গোমেজের একমাত্র গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির ১৪৭তম ম্যাচ। আকাশি-সাদা জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলায় এত দিন শীর্ষে ছিলেন মাচেরানো। একসময়ের সতীর্থ-বন্ধুর রেকর্ড ছুঁতে পেরে খুশি মেসি। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে আমরা এগিয়ে গিয়েছি। আর্জেন্টিনার জার্সিতে মাচেরানোর সমান রেকর্ড ম্যাচ খেলে দারুণ লাগছে। মাচেরানো আমার বন্ধুর মতোই। আমি তাঁকে সব সময় শ্রদ্ধা করি।’
ম্যাচ শেষে মেসির প্রশংসা ঝরেছে কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। স্কালোনি বলেছেন, ‘সে (মেসি) তিন ম্যাচেই দুর্দান্ত খেলেছে। তার ওপর ভরসা না করে পারা যায় না।’
মেসি এবারের কোপায় শুরু থেকেই দুর্দান্ত খেলছেন। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ৬৬ বার বল স্পর্শ করেছেন মেসি। দুর্দান্ত ফ্রি-কিকে গোলও করেছিলেন। যদিও ম্যাচটি আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করে। উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দারুণ খেলেছেন মেসি। ১-০ গোলে জয়ের ম্যাচে গোল না করলেও গিদো রদ্রিগেজকে দিয়ে গোল করিয়ে জয় নিশ্চিত করেছিলেন। এ ম্যাচে সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে সর্বোচ্চ ৭৮ বার বল স্পর্শ করেছেন মেসি।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৫ ঘণ্টা আগে