
চ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। আজ ফাইনালে তারা ৪-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। ম্যাচের ৬৩তম মিনিটে মোহামেডানের মিনহাজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সোহেল রানা। বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে জিতেছে মারিও গোমেজের দল।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের ১১ মিনিট পর। মূলত মাঠ অপ্রস্তুত থাকায় এ বিলম্ব। ছুটির দিনে প্রখর রোদ উপেক্ষা করে খেলা দেখতে গ্যালারিতে হাজির হন দুই দলের বেশ কিছু সমর্থক। তাদেরকে হতাশ করেনি বসুন্ধরা ও মোহামেডানের ফুটবলাররা। ফলাফলে ব্যবধানটা বড় থাকলেও একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে দেশের ফুটবলের শীর্ষ দুই ক্লাব মোহামেডান ও বসুন্ধরা।
চ্যাম্পিয়ন বসুন্ধরার হয়ে জোড়া গোল করেছেন দরিয়েলতন গোমেস নাসিমেন্তো। একবার করে জাল কাঁপান ইমানুয়েল সানডে ও রাফায়েল আগুস্ত। মোহামেডানের একমাত্র গোলটি মোজাফফরভের।
মৌসুম সূচক এই টুর্নামেন্টের সূচনা আসরে গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা। সেবার প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছিল মোহামেডানকে। এবারও সাদা-কালোদের হারিয়ে শিরোপা জিতল তারা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে