
মাঝখানে নাই হয়ে গেছে ৯ বছর। তারপরও ২০১৬ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের রূপকথার গল্প ফুটবলপ্রেমীদের ভুলে যাওয়ার কথা নয়। যা কখনো ভাবা যায়নি, সেবার সেটাই করেছিল লেস্টার। বড় বড় সব ফুটবল পণ্ডিতদের হিসেব-নিকেশ উল্টে দিয়ে জিতে নিয়ে লিগ শিরোপা।
লেস্টারের সেই সাফল্যে মাঠের অন্যতম কারিগর ছিলেন জেমি ভার্ডি। বাংলাদেশের হামজা চৌধুরীর এক সময়ের ক্লাব সতীর্থ ৩৮ বছর বয়সী চলতি মৌসুম শেষেই ছেড়ে যাচ্ছেন লেস্টার। ২০১২ সালে ফ্লিটউড টাউন থেকে ১০ লাখ পাউন্ডের লেস্টারে যোগ দিয়েছিলেন। ১৩ বছরের লেস্টার অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯৬ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৯৮টি। লেস্টারের জার্সি এটাই সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এবার অবনমন নিশ্চিত হওয়া লেস্টার ভার্ডির ক্লাব ছেড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ভার্ডিকে নিজেদের ‘সর্বকালের সেরা’ খেলোয়াড়ের আখ্যা দিয়ে লেস্টার বলেছে, ‘আমরা নিশ্চিত করতে করতে পারি যে কিংবদন্তি স্ট্রাইকার জেমি ভার্ডি এই গ্রীষ্মেই লেস্টার সিটি ছেড়ে যাচ্ছেন। ১৩টি মৌসুম এখানে খেলে তাঁকে আমরা আমাদের সর্বকালের সেরা খেলোয়াড় হয়ে উঠতে দেখেছি।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে