
আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে করে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে পর্তুগালের শেষ ম্যাচটা খেলতে পারেননি তিনি। তাঁকে ছাড়া খেলতে অব্য অসুবিধা হয়নি পর্তুগালের। বিস্ফোরক এক জয়ে কেটেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট।
২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কাটতে পর্তুগালের সমীকরণ ছিল বেশ সহজ। আর্মেনিয়াকে হারালেই সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে পর্তুগিজরা। পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে আজ হলো এমনটাই। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্মেনিয়াকে ৮-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
ম্যাচের ৭ মিনিটে রেনাতো ভিগার গোলে এগিয়ে যায় পর্তুগাল। সেট পিস থেকে হেডে লক্ষ্যভেদ করেন ভিগা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দেখে পর্তুগিজ ডিফেন্ডারের গোলের বৈধতা দেওয়া হয়েছে। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি আর্মেনিয়ার।
১৮ মিনিটে সমতাসূচক গোল করেন আর্মেনিয়ার মিডফিল্ডার এদুয়ার্দো স্পার্তসিয়ান। সমতায় ফেরার পর শুধু গোলই হজম করে গেছে আর্মেনিয়া। প্রথমার্ধ পর্তুগাল শেষ করেছে ৫-১ গোলে এগিয়ে থেকে। যেখানে ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ। ২৮ মিনিটে গোল করেন গনসালো রামোস। ৩০ ও ৪১ মিনিটে গোল করেন জোয়াও নেভেস। যার মধ্যে তাঁর (নেভেস) দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেছেন ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধেও গোলের বন্যা অব্যাহত রেখেছে পর্তুগাল। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেজ। হ্যাটট্রিকটা তিনি পেয়েছেন ঠিক ২১ মিনিট পরেই। ৭১ মিনিটে আর্মেনিয়ান ডিফেন্ডার সার্জেই মুরাদিয়ান ফাউল করে হলুদ কার্ড দেখেন। ভিএআর দেখে পর্তুগালকে পেনাল্টি দেওয়া হয়। স্পটকিক থেকে হ্যাটট্রিক আদায় করে নেন ফার্নান্দেজ। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তাঁর সতীর্থ নেভেস।
ফার্নান্দেজ, নেভেসের জোড়া হ্যাটট্রিকে ৮-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে আর্মেনিয়ার বিপক্ষে একগাদা গোল দিয়েও যে পেট ভরেনি পর্তুগিজদের। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে আর্মেনিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফ্রান্সিসকো কনসেইকাও। শেষ পর্যন্ত ৯-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা। তাতে করে নবমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলেছে পর্তুগাল। যার মধ্যে ২০০২ থেকে ২০২৬ পর্যন্ত টানা সাত বিশ্বকাপের মূলপর্বে খেলেছে ইউরোপ মহাদেশের এই দলটি। যার মধ্যে সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থেমে যায় পর্তুগিজদের পথচলা।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে