
ইতিহাস গড়ার পথে আজতেকা স্টেডিয়াম। বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে তৃতীয়বারের মতো উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে মেক্সিকোর অন্যতম সেরা স্টেডিয়ামটি। ইতিহাসের সাক্ষী হতে পারতেন দেশটির প্রেসিডেন্ট ক্লাওদিয়া শেইনবাউম পারদো। সে সুযোগ না নিয়ে বরং উদারতার পরিচয় দিতে চান তিনি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে। বিশ্ব ফুটবলের ২৩ তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। মাঠে বসে জমকালো অনুষ্ঠান ও ম্যাচ উপভোগের জন্য এক নম্বর টিকিট পাবেন পারদো। তবে মাঠে যেতে চান না তিনি। তাঁর টিকিটটি দিতে চান একজন নারী ফুটবল ভক্তকে, যাঁর টিকিট কেনার স্বামর্থ্য নেই।
সংবাদ সম্মেলেন পারদো বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটটি এমন একজন মেয়ে বা তরুণীকে দেব যার পক্ষে অর্থ খরচ করে স্টেডিয়ামে বসে খেলা দেখা সম্ভব নয়; কিন্তু সে ফুটবলের একজন ভক্ত।’
আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা উঠবে। সেদিন কোন নারী ভক্ত টিকিটটি পাবেন সেটা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন পারদো, ‘টিকিট কে পাবেন তা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছি। আমরা টিকিটটি একজন মেয়েকেই দেব। যেন সে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে পারে।’
বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে পারদো বলেন, ‘কেবল সেরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন–ই নয়, এর মাধ্যমে আমরা বিশ্বের দরবারে আমরা নিজেদের স্বামর্থ্য প্রমাণ করতে চাই। সাংস্কৃতিক দিক থেকে মেক্সিকো কতটা সমৃদ্ধ এবং আমরা কতটা ঐতিহাসিক মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরতে পারি সেটাও তুলে ধরা হবে।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে