
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার নিয়ে ফিরেছে রিয়াল।
বেনফিকার কাছে হেরে পয়েন্ট টেবিলের নয়ে থেকে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড শেষ করেছে রিয়াল। সরাসরি শেষ ষোলতে জায়গা করে নিতে পারেনি মাদ্রিদের ক্লাবটি; প্লে খেলতে হবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের। এমন হতাশাজনক এক হারের পর নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা আঁটছে রিয়াল। সবশেষ খবর–প্লে অফেও সেই বেনফিকাকেই পেয়েছে আলভারো আরবেলোয়ার দল।
আজ চ্যাম্পিয়নস লিগের প্লে অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্লে অফের প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে ম্যাচের মুখোমুখি হবে দলগুলো। প্রথম পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় থাকলেও রিয়ালকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে বেনফিকা। ৯ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে তারা। ৫ জয়ে রিয়ালের সংগ্রহ ১৫ পয়েন্ট। ১৮ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম লেগে বেনফিকার আতিথেয়তা নেবে তারা। ২৫ ফেব্রুয়ারি নিজেদের মাঠে পর্তুগালের প্রতিনিধিদের বিপক্ষে খেলবে রিয়াল।
গতবারের চ্যাম্পিয়ন পিএসজিকেও প্লে অফ খেলতে হচ্ছে এবার। তাদের প্রতিপক্ষ লিগ ওয়ানের আরেক ক্লাব মোনাকো। রানার্সআপ ইন্টার মিলান খেলবে বুদো গ্লিমটের বিপক্ষে। আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ ক্লাব ব্রুজ।
চ্যাম্পিয়নস লিগের প্লে অফে কোন দল কার বিপক্ষে খেলবে:
রিয়াল মাদ্রিদ-বেনফিকা
পিএসজি-মোনাকো
নিউক্যাসল ইউনাইটেড-কারাবাখ
ইন্টার মিলান-বুদো/গ্লিমট
জুভেন্টাস-গালাতাসারাই
বরুশিয়া ডর্টমুন্ড-আতালান্তা
আতলেতিকো মাদ্রিদ-ক্লাব ব্রুজ
বায়ার লেভারকুজেন-অলিম্পিয়াকোস

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে