চলতি বছরের এপ্রিলেই আল নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে গার্সিয়ার বেকারত্বের শেষ হচ্ছে। নাপোলির প্রধান কোচ হচ্ছেন গার্সিয়া।
নাপোলি ক্লাবের সভাপতি অরিলিও ডে লরেন্তিস গতকাল সামাজিক মাধ্যমে গার্সিয়ার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইতালির এই ক্লাবের সভাপতি টুইট করেছেন, ‘গত ১০ দিন তার সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জনাব রুডি গার্সিয়া হচ্ছেন নাপোলির নতুন কোচ। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার সফলতা চাইছি।’
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি আ জিতেছে নাপোলি, যা ছিল ক্লাবটির ৩৩ বছর পর সিরি আ জয়। দীর্ঘ সময় পর শিরোপা পেলেও নাপোলির কোচের দায়িত্ব দীর্ঘায়িত করতে চাননি। স্পালেত্তি বলেন, ‘কিছু সময় আমার বিশ্রামের দরকার। বেশ ক্লান্ত।’ ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পালেত্তির অধীনে নাপোলি খেলেছে ৯৬ ম্যাচ। জিতেছে ৬২ ম্যাচ, ড্র ১৬ ম্যাচ এবং হেরেছে ১৮ ম্যাচ।
স্পালেত্তির পর লুইস এনরিকে, হুলিয়ান নাগলসমান, জিয়ান পিয়েরো গ্যাসপারিনির কোচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবাইকে অবাক করে গার্সিয়া এখন নাপোলির কোচ। ফরাসি এই কোচের অধীনে আল নাসর ২৬ ম্যাচ খেলে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ হেরেছে। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিল।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৯ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩৩ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে