‘নেভারকুজেন’ নাকি ‘উইনারকুজেন’—বেয়ার লেভারকুজেনের উপাধি নিয়ে গত কদিন বেশ আলাপ-আলোচনা চলছিল। চলতি সপ্তাহে বুন্দেসলিগা জিতে তারা পেয়ে যায় উইনারকুজেন তকমা। সেটা (উইনারকুজেন) তারা পাবে না-ই বা কেন? পরাজয় শব্দটি যে লেভারকুজেনের অভিধান থেকে হারিয়ে গেছে। একের পর এক ম্যাচ জিতে নিত্যনতুন রেকর্ড গড়ছে জার্মান ক্লাবটি।
বুন্দেসলিগায় ২০২৩-২৪ মৌসুমে ২৯ ম্যাচ খেলে এক ম্যাচও হারেনি লেভারকুজেন। ২৫ জয় ও ৪ ড্রতে পাঁচ ম্যাচ আগেই জিতে নেয় বুন্দেসলিগার শিরোপা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলেও। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে ওয়েস্ট হাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে লেভারকুজেন। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার মতে, টানা ৪৪ ম্যাচ অপরাজিত এখন লেভারকুজেন। জার্মান ক্লাবটি জিতেছে ৩৮ ম্যাচ এবং ড্র করেছে ৬ ম্যাচ। তাতে ভেঙে গেছে ১২ বছরের পুরোনো এক রেকর্ড। ২০১১ থেকে ২০১২—এই সময়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল জুভেন্টাস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে এটাই ছিল টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি। ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙা লেভারকুজেনের সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি রয়েছে। সেমিতে উঠে ইউরোপা লিগ জয়, ডিএফবি পোকাল (জার্মান কাপ) জয়ের সম্ভাবনা এখন লেভারকুজেনের।
লন্ডন স্টেডিয়ামে গত রাতে লেভারকুজেন খেলেছে দাপট দেখিয়ে। ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ২ শট। বিপরীতে ওয়েস্ট হাম ইউনাইটেড বল দখলে রাখে ৪২ শতাংশ। লেভারকুজেনের লক্ষ্য বরাবর তাদের ছিল ৬ শট। শুরুতে অবশ্য এগিয়ে যায় ওয়েস্ট হাম। ১৩ মিনিটে গোল করেন ওয়েস্ট হাম স্ট্রাইকার মিখাইল আন্তোনিও। আন্তোনিওকে অ্যাসিস্ট করেন জ্যারড বাওয়েন। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে তখনও ২-১ ব্যবধানে এগিয়ে লেভারকুজেন। এই সময়ে আর কোনো গোল হজম না করলেই লেভারকুজেন উঠে যেত সেমিফাইনালে। তবে উইনারকুজেন তকমা পাওয়া দলটি যে এবার নেমেছে রেকর্ড ভাঙা গড়ার খেলায়। ৮৯ মিনিটে লেভারকুজেনকে সমতায় ফেরান জেরেমি ফ্রিমপং। জোসিপ স্ট্যানিসিচের পাস থেকে বাঁ পায়ের শটেই গোলটি করেন ফ্রিমপং। দুই লেগ মিলে ৩-১ গোলে ওয়েস্ট হামকে হারিয়ে ইউরোপা লিগের সেমিতে ওঠে লেভারকুজেন।
লেভারকুজেনের কীর্তি গড়ার রাতে ইউরোপা লিগের সেমিতে উঠেছে রোমা, আতালান্তা ও মার্শেই, যার মধ্যে মার্শেইকে উঠতে হয়েছে পরীক্ষা দিয়ে। ২-১ গোলে পিছিয়ে থাকা মার্শেই গত রাতে বেনফিকাকে হারিয়েছে ১-০ গোলে। পেনাল্টি শুটআউটে মার্শেই উঠে যায় ৪-২ গোলে জিতে।
আরও পড়ুন:

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে