
স্বপ্নের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ছন্দপতন। মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচটি কেবল পয়েন্টের হিসাব নয়, বরং ব্রাজিলের ভেতরকার অস্থিরতার ছবিও তুলে ধরল। মাঠের ফুটবল আর ড্রেসিংরুমের উত্তাপ—সব মিলিয়ে এক গোলযোগপূর্ণ রাত পার করল কার্লো আনচেলত্তির দল।
২১ মিনিটে সাইবারির গোলটি যখন জালে জড়াল, তখন মনে হচ্ছিল ব্রাজিলের রক্ষণভাগ যেন ঝিমিয়ে আছে। ভিনিসিয়ুস জুনিয়র ৩২ মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরাতে না পারলে প্রথমার্ধেই বড় বিপদে পড়তে হতো ব্রাজিলকে। কিন্তু দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারায় অভাব ছিল স্পষ্ট। রাফিনিয়ার সহজ সুযোগ নষ্ট করাও বেশ ভুগিয়ে তোলে।
দলের পারফরম্যান্স নিয়ে ভিনিসিয়ুস জুনিয়র নিজেও ছিলেন বেশ হতাশ। মাঠের লড়াইয়ে নিজেদের ভুলগুলো স্বীকার করে নিয়ে তিনি জানান, ‘আমার মনে হয় আমরা প্রথমার্ধে খুব বাজেভাবে শুরু করেছিলাম, যা পরিস্থিতিকে অনেক কঠিন করে তুলেছিল। এর ফলে আমাদের গোল হজম করতে হয়েছে। প্রথম ম্যাচের পর ম্যাচে ছন্দে ফেরা সবসময়ই কঠিন, কিন্তু আমাদের উন্নতি করতে হবে এবং প্রতিনিয়ত বিকশিত হতে হবে। কারণ এটি বিশ্বকাপ, এখানে কোনো ম্যাচই সহজ হবে না।’
ম্যাচসেরা হওয়া ভিনিসিয়ুস আরও বলেন, ‘আমাদের বলের ওপর নিয়ন্ত্রণ আরও বাড়াতে হবে, পজেশন ধরে রাখতে হবে এবং এপাশ-ওপাশ থেকে বল মুভ করতে হবে। কারণ অনেক সময় প্রতিপক্ষ রক্ষণে দাঁড়িয়ে থেকে কাউন্টার-অ্যাটাক করার চেষ্টা করে। তবে এ নিয়ে খুব বেশি কিছু বলার নেই; আমাদের কেবল পরিশ্রম করে যেতে হবে কারণ পরের ম্যাচটি খুব কাছেই।’
বিশ্বকাপের মঞ্চে এমন অগোছালো শুরু কি কেবলই প্রথম ম্যাচের জড়তা, নাকি বড় কোনো সংকটের ইঙ্গিত? আনচেলত্তির দলের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, পরের ম্যাচে নিজেদের সেরা ফর্মে ফিরে আসা।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
১৩ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩৪ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে