ঢাকা: কদিন আগেই মৌসুম শেষে টটেনহাম ছাড়ার কথা বলেছিলেন হ্যারি কেন। যাওয়ার আগে চেয়েছিলেন স্পার্স অন্তত আগামী চ্যাম্পিয়নস লিগও খেলুক। চেলসি সেটা হতে দিলে তো! কাল স্টামফোর্ড ব্রিজে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে টটেনহামের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় জল ঢেলে দিয়েছে চেলসি। যদিও চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করতে চেলসিকে অপেক্ষা করতে হবে ২৩মে পর্যন্ত।
কাল লেস্টারের বিপক্ষে চেলসি যে প্রতিশোধস্পৃহা নিয়ে খেলেছে, সেটি তাদের পারফরম্যান্সেই বোঝা যায়। শনিবার ওয়েম্বলিতে লেস্টারের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে এফএ কাপের ফাইনাল হেরেছিল টমাস টুখেলের শিষ্যরা। অবশ্য চেলসির সঙ্গে সমানে সমানেই লড়েছে লেস্টার।
৭ মিনিটে চেলসি মিডফিল্ডার এনগোলো কন্তের শট দুর্দান্ত দুর্দান্তভাবে ফিরিয়ে দেন লেস্টার গোলরক্ষক কাসপার স্মাইকেল। বেশ কয়েকবার লেস্টার দুর্গে হানা দিয়েও অবশ্য গোলের দেখা পায়নি চেলসি। এতে লেস্টারদের তো কৃতিত্ব্ব তো ছিলই, চেলসিরও দায় তাতে কম ছিল না! ২১ মিনিটে টিমো ভেরনার গোল করলেও অফসাইড পতাকা দেখান লাইনসম্যান। পাল্টা আক্রমণ করে লেস্টারও। ২৪ মিনিটে ইয়ুরি তিয়েলেমানসের কর্নার থেকে পাওয়া সুযোগ জেমস ভার্ডি গোলপোস্টের অনেক ওপর থেকে উড়িয়ে দেন। ৩৪ মিনিটে হেডে গোল করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন ভেরনার।
প্রথমার্ধে বারবার সুযোগ মিস করা চেলসি দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই পেয়ে যায় গোলের দেখা। ৪৭ মিনিটে বেন চিলওয়েলের কর্নার থেকে পাওয়া বল আলতো করে লেস্টারের জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন আন্তোনিও রুডিগার। ৬৬ মিনিটে পেনাল্টিতে গোল করে চেলসিকে ২–০ করে দেন জর্জিনিও। জর্জিনিও এই ইংলিশ প্রিমিয়ার লিগে পেনাল্টিতে সাত গোল করেছেন। দুটো গোল খাওয়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে লেস্টার। ৭৬ মিনিটে দুই নাইজেরিয়ানের যৌথ প্রচেষ্টায় ব্যবধান কমায় লেস্টার। উইলফ্রেড এনদিদির সহায়তায় লেস্টারকে ম্যাচের প্রথম গোল এনে দেন কেলেচি ইহিয়ানাচো। সমতায় ফেরাতে লেস্টার আপ্রাণ চেষ্টা করলেও আর সেটা সম্ভব হয়নি।
২-১ ব্যবধানে জিতে এখনো সেরা চারে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেনি চেলসি। বরং ঝুলিয়ে রেখেছে লেস্টার ও লিভারপুলের ভাগ্যও। ৩৭ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৬৭, সমান সংখ্যক ম্যাচ খেলে লেস্টার পেয়েছে ৬৬। আর ৩৬ ম্যাচ খেলে লিভারপুলের সংগ্রহ ৬৩ পয়েন্ট। সেরা চারে কারা উঠছে তা জানতে অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে