
শমিত শোম গোল করার পর বাংলাদেশ দলের কী বাঁধভাঙা উচ্ছ্বাস! হামজা চৌধুরী, শমিত শোমদের উল্লাসে শামিল হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরাও। কিন্তু মুহূর্তেই সেটা বিষাদে পরিণত হয়। শেষ মুহূর্তে হেরে যাওয়ায় হতাশ দেশের ক্রিকেটাররাও।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচটা রোমাঞ্চকর হয়েছে শেষ মুহূর্তে এসে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিটে শমিতের গোলে ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ। আর কিছুক্ষণ কোনো মতে কাটিয়ে দিতে পারলেই ম্যাচ ড্র। কিন্তু নির্ধারিত সময়ের পর ১০ মিনিটে জয়সূচক গোল করেন হংকং ফরোয়ার্ড রাফায়েল মার্কিস। ৪-৩ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরী-শমিতদের।
৪-৩ গোলে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা। লিটন দাস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘মাথা উঁচু রাখো হামজা চৌধুরী। শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে যাওয়া আসলেই হৃদয়বিদারক। তবে তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছ। সামনে হবে আশা করি। তোমাদের খেলা দেখে গর্বিত।’ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে হামজা বসে পড়েন মাঠে। তাঁর চোখ থেকে অঝোরে ঝরতে থাকে অশ্রু। অশ্রুসিক্ত এই হামজার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন রিশাদ হোসেন। রিশাদ লিখেছেন, ‘শেষ মুহূর্তের গোলটা যেন হৃদয়ে ছুরির মতো বিঁধল। কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা ছিল বুকভরা গর্বের।’
হামজার কান্নাভেজা চেহারার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তাসকিন আহমেদও। তাসকিন লিখেছেন, ‘সামনে ভালো দিন আসছে। ইতিবাচক থেকো আর মাথা উঁচু রাখো।’ ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল ১৩ মিনিটে হামজার ফ্রি-কিক থেকে করা গোলের পর দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। পরে শেখ মোরসালিন, শমিতের গোলেও ছিল হর্ষধ্বনি। তবে রাফায়েল মার্কিসের হ্যাটট্রিকে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। বাংলাদেশের এক সমর্থকের কান্নার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নুরুল হাসান সোহান পোস্ট করেছেন। সোহান লিখেছেন, ‘আমরা হয়তো ম্যাচটা হেরে গেছি। কিন্তু যে স্পিরিট দেখা গেছে, সেটা অসাধারণ। তোমাদের জন্য গর্ব হচ্ছে বাংলাদেশ।’
বাংলাদেশ গতকাল ৪-৩ গোলে হারের পর অনেকে ১৩ বছরের পুরোনো হৃদয়বিদারক স্মৃতি সামনে এনেছেন। ২০১২ সালে মিরপুরে পাকিস্তানের কাছে ২ রানে হেরে এশিয়া কাপ খুইয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা তখন অঝোরে কেঁদেছিলেন। ২০১২ এশিয়া কাপ ও গতকালের হামজাদের ছবি জোড়া লাগিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। জাতীয় স্টেডিয়ামে গতকাল মার্কিসের হ্যাটট্রিকের পাশাপাশি হংকংয়ের অপর গোল করেছেন এভারটন কামারগো।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৮ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে