
ভুলে যাওয়ার মতো এক দিন পার করল ব্রাজিল নারী ফুটবল দল। প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিততে তো পারলই না। এমনকি আট লাল কার্ড দেখেছে ব্রাজিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে দাঙ্গা পুলিশের হস্তক্ষেপ করতে হয়েছে।
ফোর্তালেজায় পরশু রাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-যুক্তরাষ্ট্র। ৫৫ হাজার দর্শকের উপস্থিতিতে এই ম্যাচে রেফারি পাওলো সেবোলাদা লোপেজকে ব্যস্ত সময় পার করতে হয়েছে। এই ম্যাচে তাঁকে দেখাতে হয়েছে আট লাল কার্ড। এই আট জনের সবাই যে ফুটবলার, তা নয়। অর্ধেক ব্রাজিলের কোচিং স্টাফ এবং বাকি অর্ধেক দলটির চার ফুটবলার।
ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াস রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন। সঙ্গে আরও তিন কোচিং স্টাফকে দেখতে হয় লাল কার্ড। প্রথমার্ধের বিরতির সময় বিয়া জানেরাত্তো প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন। জানেরাত্তোর সতীর্থ ডিফেন্ডার তারসিয়ানে কিছুক্ষণ পর দেখেন। শেষ বাঁশি বাজার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। টানেলে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রর খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি শুরু হয়। তখন ব্রাজিলের কেরোলিন ও লুডমিলা নামে দুই ফুটবলার দেখেন লাল কার্ড।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ৫৫ হাজার দর্শকের সামনে ম্যাচ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে চলে আসে দাঙ্গা পুলিশ। এই ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। যুক্তরাষ্ট্রের একমাত্র গোল করেন সোফি উইলসন।
আগামী বছর ব্রাজিলে হবে নারী বিশ্বকাপ। ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচটা বিশ্বকাপের আগে আদর্শ ম্যাচ হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু গত রাতে যা হলো, তাতে ব্রাজিলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত রাতে ব্রাজিলের লক্ষ্য বরাবর যুক্তরাষ্ট্র নেয় ৬ শট। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ব্রাজিল কোনো শট নিতে পারেনি।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে