বিশ্ব ফুটবলের চোখ এখন ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যতের দিকে। পর্তুগিজ উইঙ্গার ওল্ড ট্রাফোর্ডে থাকবেন নাকি পাড়ি জমাবেন অন্য ঠিকানায়? সেই আলোচনা এখন সর্বত্র।
সিআর সেভেনের থাকা না থাকার সিদ্ধান্তটা আসতে যাচ্ছে শিগগিরই। রেড ডেভিলদের নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ইতিমধ্যে ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটনে পৌঁছেছেন রোনালদো। আজ আলোচনা হবে দুজনের মধ্যে।
খেলোয়াড়েরা অনুশীলনে আসার ঘণ্টাখানেক আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় গাড়ি চালিয়ে ক্যারিংটেন আসেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। সঙ্গে ছিলেন তাঁর এজেন্ট হোর্হে মেন্ডেস। পৌঁছেছেন রেড ডেভিলদের সাবেক কোচ স্যার আলেক্স ফার্গুসনও। ২০০৩ সালে এই কিংবদন্তি কোচের অধীনে ১৮ বছর বয়সে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেন রোনালদো।
এরপর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ছয় মৌসুম খেলেছেন রেড ডেভিলদের জার্সিতে। তবে এখনো রোনালদোর ওপর স্যার ফার্গুসনের ব্যাপক প্রভাব রয়েছে মনে করা হয়। যার কারণে ইউনাইটেডের সঙ্গে রোনালেদার এবারের আলোচনাতেও থাকছেন তাঁর ‘গুরু’ ফার্গুসন।
এই স্কটিশ কোচের প্রভাবে জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন পর্তুগিজ তারকা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যাওয়া যখন প্রায় সম্পন্ন হতে যাচ্ছে তখনই ফার্গুসনের প্রভাবে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করে বসেন তিনি। এবারও আশা করা হচ্ছে, রোনালদোর ওপর একই প্রভাব রাখতে পারেন এই কিংবদন্তি কোচ।
অবশ্য যে আশা নিয়ে পর্তুগিজ তারকা ম্যানইউতে ফিরেছিলেন তা এখন হতাশার হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। রেড ডেভিলরা প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুম শেষ করে ষষ্ঠ স্থানে থেকে। যার কারণে চ্যাম্পিয়নস লিগে আরেকবার তাদের থাকতে হবে দর্শক হয়ে। অবশ্য ইউরোপা লিগে খেলার সুযোগ থাকছে তাদের। কিন্তু রোনালদো ক্যারিয়ারের সায়াহ্নে এসে চ্যাম্পিয়নস লিগে খেলতে চান। যার ফলে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার ইচ্ছে ‘চ্যাম্পিয়নস লিগ রাজার’।
ক্লাবের তিন সপ্তাহের প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচেও ছিলেন না রোনালদো। রেড ডেভিলদের সঙ্গে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাননি তিনি। পারিবারিক ইস্যু দেখিয়ে ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত ছিলেন পর্তুগিজ তারকা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে