
আল নাসরের চ্যাম্পিয়ন হওয়ার আশা এখনো শেষ হয়নি। তবু রিয়াদের আল আওয়াল পার্কে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেশ বিমর্ষ দেখা গেছে। আল হিলালের বিপক্ষে ম্যাচ শেষে যেভাবে ডাগআউটে বসে ছিলেন, তাতে মনে হচ্ছিল কিছু বলার ভাষাও যেন হারিয়ে ফেলেছেন। মূলত শেষ মুহূর্তের ভুলে দল জিততে না পারার হতাশা জেঁকে ধরে রোনালদোকে।
রিয়াদের আল আওয়াল পার্কে গতকাল আল হিলালকে হারালেই সৌদি প্রো লিগ জিতে যেত আল নাসর। চ্যাম্পিয়ন হওয়া রোনালদোর দলের কাছে ছিল সময়ের ব্যাপার মাত্র। শিরোপা জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে আল হিলাল মিডফিল্ডার সার্গেজ মিলাঙ্কোভিচ সাভিচের থ্রো-ইন সোজা ঢুকে যায় আল নাসরের জালে। এটা হয়েছে আল নাসরের নিজেদের ভুলেই। সতীর্থ ইনিগো মার্তিনেজের ধাক্কায় গোলরক্ষক বেন্তোর হাত ফসকে বল জালে ঢুকে যায়। আল হিলালের বিপক্ষে আত্মঘাতী গোলে আল নাসর ম্যাচটি ১-১ গোলে ড্র করে।
১-১ গোলে ড্রয়ের পর রোনালদোর চোখে মুখে দেখা গেছে হতাশা। যে ম্যাচ জিতলে আগেভাগেই চ্যাম্পিয়ন হয়ে যেত আল নাসর, সেই ম্যাচ নিজেদের ভুলে ড্র করায় নির্বাক হয়ে গেলেন তারকা ফরোয়ার্ড। আল হিলালের বিপক্ষে গত রাতে আল নাসরের একমাত্র গোলটি ৩৭ মিনিটে করেন দলটির ডিফেন্ডার মোহাম্মদ সিমাকান। তাঁকে অ্যাসিস্ট করেন কিংসলে কোমান।
চ্যাম্পিয়ন হওয়ার উৎসব গতকাল না করতে পারলেও সামাজিক মাধ্যমে দলকে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন রোনালদো। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘স্বপ্নটা প্রায় পূরণ হয়েই গিয়েছিল। যা-ই হোক, আমাদের আর কেবল এক ধাপ পেরোতে হবে। অসাধারণ সমর্থকদের অসংখ্য ধন্যবাদ।’
৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ৭৮। তারা খেলেছে ৩২ ম্যাচ। আল হিলাল যদি আরেক ম্যাচ ড্র করে বা হারে, তাহলে আল নাসর চ্যাম্পিয়ন। তবে আল নাসর চাইবে জিতে চ্যাম্পিয়ন হতে। ২০ মে দামাককে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে রোনালদোর দল।
তিন বছরে আল নাসরের হয়ে ১৪০ ম্যাচে রোনালদো করেছেন ১২১ গোল। অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে। যার মধ্যে সৌদি প্রো লিগে ১০৬ ম্যাচে করেছেন ১০০ গোল। আল নাসরের হয়ে ২০২৩ সালে শুধু আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপই জিতেছেন তিনি।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে