বাড়ি-গাড়ির প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর শখ তো অন্যরকম। কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি যেমন রয়েছে, তেমনি বিলাসবহুল বাড়িও রয়েছে তাঁর। লিসবনে প্রায় ৪০০ কোটি টাকার বাড়ি বানাচ্ছেন রোনালদো। তবে পর্তুগিজ তারকা ফুটবলারের বাড়ির কাজে বিরক্তি প্রকাশ করেছেন প্রতিবেশীরা।
লিসবনে রোনালদোর বিলাসবহুল বাড়ির কাজের তিন বছর হয়ে গেছে। প্রথমে বাড়িটির নির্মাণ খরচ ধরা হয়েছিল ১৩ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১৪০ কোটি ৬৪ লাখ টাকা। পরে সেই খরচ বেড়ে গিয়ে হয় ৩ কোটি ৬০ লাখ ডলার (বাংলাদেশি ৩৮৯ কোটি ৪৭ লাখ টাকা)। বাড়ির কাজ শেষ হতে কমপক্ষে আরও এক বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে। বাড়ির কাজ এখনো শেষ না হওয়ায় সমস্যায় পড়েছেন প্রতিবেশীরা। বিরক্তি প্রকাশ করে প্রতিবেশীরা বলেছেন, ‘তারা তিন বছর ধরে বাড়ি বানাচ্ছে। বাড়িটা এত বড় যে দেখে মনে হচ্ছে হাসপাতাল। বাড়ির সামনের রাস্তা মাসের পর মাস বন্ধ। আমার বাগান ধুলোয় ভর্তি। সবকিছুই রোনালদোর পিরামিডের কারণে হচ্ছে।’
রোনালদোর বিলাসবহুল বাড়িতে রয়েছে কাচের তৈরি বিশাল সুইমিংপুল। পানির নিচে হাঁটাচলার জন্য ওয়াকওয়ে বানানো হয়েছে। পেশাদার ক্যারিয়ার শেষ হলে পরিবার নিয়ে থাকার পরিকল্পনাতেই হয়তো তাঁর এই বাড়ি বানানো। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে খেলে যাচ্ছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। এখন তিনি খেলছেন আল নাসর ক্লাবে।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৩ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে