ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগের প্রিমিয়ার লিগ অধ্যায় শুরু হচ্ছে আজ থেকে। রোববার সন্ধ্যা ৭টায় ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের মুখোমুখি হচ্ছে রেড ডেভিলরা।
লিগের ২০২২-২৩ মৌসুমের প্রথম ম্যাচে টেন হাগের একাদশে জায়গা হয়নি ম্যানইউর সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। মার্কাস রাশফোর্ডকে আক্রমণভাগে রেখে একাদশ সাজিয়েছেন ডাচ কোচ।
৪-২-৩-১ ফরম্যাটে ক্রিস্টিয়ান এরিকসেনকে আক্রমণভাগে রেখেছেন টেন হাগ। ব্রেন্টফোর্ড থেকে চলতি মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে এসেছেন ড্যানিশ তারকা।
চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য এই মৌসুমের শুরুতে ম্যানইউ ছাড়তে চেয়েছিলেন রোনালদো। তবে তাঁর সেই আশা পূরণ হয়নি। অনেক জল্পনা-কল্পনা শেষে ওল্ড ট্রাফোর্ডে থেকে যেতে হচ্ছে পর্তুগিজ উইঙ্গারকে। প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে অনুপস্থিত ছিলেন তিনি।
তবে ম্যানইউর শেষ প্রীতি ম্যাচে রায়ো ভায়েকানোর প্রথমার্ধ পর্যন্ত মাঠে ছিলেন রোনালদো। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে টেন হাগের দল। ভায়েকানোর বিপক্ষে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হওয়ায় ডাচ কোচের ওপর রাগ ঝাড়েন সিআর সেভেন। ম্যানইউ গত মৌসুম শেষ করেছিল তালিকার ছয়ে থেকে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে