বছর দুয়েক আগেও করোনা মহামারিতে বিপর্যস্ত ছিল পুরো বিশ্ব। খেলাধুলার জগতেও দেখা গিয়েছিল সেটার প্রভাব। ইতালির ফুটবলে এ সময় ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা।
‘রিপোর্ট ক্যালসিও’ নামে ২০২৩-এর এক প্রতিবেদন কদিন আগে প্রকাশ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ সমস্যায় ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ইতালির পেশাদার ফুটবল ক্লাবগুলোর ক্ষতি হয়েছে ৩৯৭ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪২ হাজার ৯০৯ কোটি টাকা। ইতালির শীর্ষস্থানীয় তিন লিগে (সিরি ‘আ’, সিরি’ বি’, সিরি’ সি’) এই সময়ে প্রতিবছর গড়ে প্রায় ক্ষতি হয়েছে ১১ হাজার কোটি টাকা, যার মধ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা লোকসান হয়েছে ২০২১-২২ মৌসুমেই। গত ১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। ইতালির পেশাদার ফুটবলে ঋণের পরিমাণ ৪.৪ শতাংশ বেড়ে ২০২১-২২ মৌসুমে হয়েছে ৬৬ হাজার কোটি টাকা। আর প্যান্ডেমিকের আগে ২০১৮-১৯ মৌসুমে ক্ষতি হয়েছিল ৪৯১৪ কোটি টাকা।
টিকিট থেকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের রাজস্ব আয়ের ব্যাপারেও দেখা গেছে একই চিত্র। ২০২১-২২ মৌসুমে আয় হয়েছিল ৩০২৭ কোটি টাকা। তার ঠিক আগের বছরে ২৬৯৪ কোটি টাকা আয় হয়েছিল। তবে করোনার আগের মৌসুমে আয় হয়েছিল ৪০৬৫ কোটি টাকা।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৯ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩৩ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে