বাড়িতে বোমা হামলার হুমকি পাওয়ার পর পুলিশের নির্দেশে বাড়ি খালি করেছেন হ্যারি মাগুয়ের। ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়কের পরিবারকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। গতকাল মাগুয়ের ও তাঁর পরিবারকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ রকম বেশ কয়েকটি হুমকি আগেও পেয়েছেন তিনি। এরপর পুলিশে অভিযোগ জানিয়েছেন মাগুয়ের। অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।
মাগুয়েরের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি হুমকি পেয়ে পুলিশে অভিযোগ করেছেন তিনি। হুমকিতে মাগুয়েরের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বাধ্য হয়ে এবার ঘরছাড়া হতে বাধ্য হলেন ম্যানইউ ডিফেন্ডার।
হুমকি পাওয়ার পর থেকে বাগ্দত্তা ও দুই সন্তানকে নিয়ে চিন্তায় আছেন মাগুয়ের। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার তাই কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এর পেছনে জড়িত খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
মাঠের বাজে পারফরম্যান্সের জন্য নিয়মিত দর্শকদের তোপের মুখে পড়েন মাগুয়ের। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলেরও শেষ নেই। এবার পেলেন বোমা হামলার হুমকি। এত কিছুর পরও অবশ্য নিজের খেলা চালিয়ে যাচ্ছেন মাগুয়ের। ম্যানইউর হয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। কাল আর্সেনালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামবেন মাগুয়ের।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৩ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে