
দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচটা ঠিক জমল না। একপেশে লড়াইয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল হজম করেছে ৬ গোল।
মেয়েদের চ্যাম্পিয়নস লিগে গত রাতে হয়েছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বার্সেলোনা জিতেছে ৬-২ গোলে। যাঁদের মধ্যে জোড়া গোল করেছেন বার্সা ফরোয়ার্ড এওয়া প্যাজর। একটি করে গোল করেছেন ইসমি ব্রুগটস, আইরিন পারেদেস, ভিকি লোপেজ ও অ্যালেক্সিয়া পুতেয়াস।
৬-২ গোলে জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। তবে পুতেয়াস মনে করেন, খেলা এখনো শেষ হয়নি। ম্যাচ শেষে সম্প্রচারক চ্যানেল টিভি থ্রিকে বার্সা ফরোয়ার্ড বলেন, ‘সমর্থকদের নিয়ে ক্যাম্প ন্যুয়ের ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখনো উন্নতির সুযোগ আছে বলে আমি মনে করি। আমরা চাই শ্রেষ্ঠত্বের আরও কাছাকাছি যেতে। তবে আজকের ফলাফলে আমরা খুবই খুশি।’
আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করেছে বার্সেলোনা। যাঁদের মধ্যে বার্সার প্যাজর, ব্রুগটস ও পারেদেস ৬, ১৩ ও ৩২ মিনিটে গোল করেছেন। রিয়ালের লিন্ডা কাইসেদো গোল করেন ৩০ মিনিটে। প্যাজর তাঁর দ্বিতীয় গোল ৫৭ মিনিটে করেছেন। ৬৪ ও ৮৯ মিনিটে ভিকি ও পুতেয়া গোল করেন। যাঁর মধ্যে পুতেয়া গোল করেন পেনাল্টি থেকে। রিয়ালের কাইসেদো ২ গোল করলেও সেটা কেবল ব্যবধানই কমাতে পেরেছে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের অপর ম্যাচগুলোতে জয় পেয়েছে ভলফসবুর্গ, বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। লিওঁকে ১-০ গোলে হারিয়েছে ভলফসবুর্গ। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হেরেছে বায়ার্নের কাছে। আর চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক আর্সেনাল। দ্বিতীয় লেগ হবে ১ ও ২ এপ্রিল। ক্যাম্প ন্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে