
মোহামেডান স্পোর্টিং ক্লাবের দিনটা আজ উদ্যাপনের। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাও তিন ম্যাচ হাতে রেখেই। তবে শিরোপায় চুমু খাওয়ার স্বাদ পেয়েছে আজ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচের পর তাদের হাতে ট্রফি বুঝিয়ে দিয়েছে বাফুফে।
মোহামেডানের রং সাদা-কালো হলেও উৎসবের জন্য পরেছে হালকা হলুদ ধাঁচের বিশেষ জার্সি। রাতে মতিঝিলে ক্লাব প্রাঙ্গণে তাদের সঙ্গে গা মিলিয়ে উল্লাস করতে অপেক্ষায় আছেন সমর্থকেরা।
মোহামেডানের আনন্দে বাড়তি মাত্রা এনে দিতে পারত জয়। কিন্তু তাদের ৩-৩ গোলে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচ দিয়েই পেশাদার ফুটবলকে বিদায় জানান ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত খেলেন তিনি।
ম্যাচের শুরুতে মোহামেডানকে গার্ড অব অনার দেন ব্রাদার্সের ফুটবলাররা। সপ্তম মিনিটে বিকায়ে দিয়ারার গোলে এগিয়ে যায় গোপীবাগের ক্লাবটি। সেই গোল মোহামেডান শোধ করে ২৫ মিনিটে মেহেদী হাসান মিঠুর হেডে। ৩৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। ৬৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান মোহামেডান অধিনায়ক।
তবে শেষ মুহূর্তে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ব্রাদার্স। ৭১ মিনিটে এমফন উদোহ ও ৮৭ মিনিটে জুয়েল রানার গোলে এক পয়েন্ট পায় তারা।
মোহামেডানের উৎসবের দিনে অধঃপতন দেখল আরেক ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে ২-১ গোলে হারায় অবনমন নিশ্চিত হয়েছে তাদের। তাই পরের মৌসুমে চট্টগ্রাম আবাহনীর সঙ্গী হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে তারা। ১৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। বেন ইব্রাহিমের জোড়া গোলে ১৯ পয়েন্ট পাওয়া ফকিরেরপুল এড়িয়েছে অবনমনের শঙ্কা।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৭ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩১ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে