
বসনিয়া এন্ড হারজেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ায় বিশ্বকাপে আর খেলতে পারছে না ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় চলছে পদত্যাগের হিড়িক। ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগের রেশ না কাটতেই সরে দাঁড়ালেন জিয়ানলুইজি বুফন।
২০০৬ বিশ্বকাপজয়ী গোলরক্ষক বুফন ছিলেন ইতালির জাতীয় দল ডেলিগেশনের প্রধান। গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিশাল এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। বুফন লিখেছেন, ‘বসনিয়া ম্যাচ শেষ হওয়ার পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। একেবারে মনের ভেতর থেকে উঠে এসেছে বিষয়টা। চোখের পানি আর বুকের ভেতরের একরাশ কষ্ট থেকেই এই পদত্যাগ।’
পদত্যাগের আগে বুফনকে ফেডারেশন থেকে এই ব্যাপারে ভাবতে বলা হয়েছিল বলে জানান তিনি। কিন্তু তিনি আর অপেক্ষা করেননি। ইনস্টাগ্রামে গতকাল এক বার্তায় ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী গোলরক্ষক বলেন, ‘আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে বলা হয়েছিল যাতে সবাই বিষয়টা নিয়ে ভাবতে পারেন। কোচ জেনারো গাত্তুসো ও তাঁর কোচিং স্টাফের সঙ্গে সমন্বয় করে অল্প সময়ের মধ্যেই অনেক কিছু গড়ে তুলতে পেরেছিলাম বলে বিশ্বাস আমার। তবে বিশ্বকাপে ফেরানোর মূল লক্ষ্যই আমরা অর্জন করতে পারিনি। কিন্তু জাতীয় দলের মূল লক্ষ্য ছিল ইতালিকে আবার বিশ্বকাপে ফেরানো, আমরা সেটাই করতে পারিনি। এই কষ্ট সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।’
জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে পরশু রাতে ইউরোপিয়ান প্লে-অফ ফাইনালে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় ইতালি। ৪১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আলেহান্দ্রো বাস্তোনি। পরবর্তীতে ১-১ গোলে সমতা হওয়ার পর টাইব্রেকারে ইতালি হেরে যায় ৪-১ গোলে। টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারার ব্যর্থতায় ভক্ত-সমর্থকদের রাগ-ক্ষোভ যেন আছড়ে পড়েছে তাঁর ওপর। বাধ্য হয়ে তাঁকে মন্তব্যের সেকশন বন্ধ করে দিতে হয়েছে।
ইতালির সাবেক ডিফেন্ডার গুইসেপ বার্গোমির মতে এখন বাস্তোনির ইতালি ছেড়ে চলে যাওয়া উচিত। বার্গোমি বলেন, ‘এখন নিরাপত্তার জন্য বাস্তোনিকে ইতালি ছাড়তে হবে। আমরা এক অসাধারণ প্রতিভা হারাচ্ছি। আধুনিক ফুটবলের সেরা ডিফেন্ডারদের একজন। তবে আমার মতে নিজের ভালোর জন্য তাকে বিদেশে কোনো ক্লাব খুঁজতে হবে।’
২০০৬ বিশ্বকাপজয়ী ইতালি এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।২০১৭ সালে সুইডেনের কাছে প্লে-অফে হেরে ২০১৮ বিশ্বকাপ খেলতে পারেনি ইতালির। উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে হারে কাতার বিশ্বকাপেও (২০২২ সাল) খেলা হয়নি আজ্জুরিদের। এবার ইতালি হেরে বসল বসনিয়ার কাছে। যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে ইতালি অবস্থান করছে ১২ নম্বরে। আর বসনিয়া র্যাঙ্কিংয়ে ৬৫তম দল। আজ্জুরিদের তাই অপেক্ষা করতে হবে ২০৩০ সাল পর্যন্ত।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে