দুই দফা পিছিয়ে অবশেষে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আজ শনিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
সূচি অনুযায়ী, ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুমটি। এরপর ২৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। ৩ ডিসেম্বর শুরু ফেডারেশন কাপ। এরই মধ্যে লিগের ছয় ভেন্যুর বেশির ভাগই চূড়ান্ত করে ফেলেছে লিগ কমিটি। শিগগিরই ভেন্যুগুলোর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে ক্লাবগুলোকে।
এর আগে বাফুফের পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিন্তু তড়িঘড়ি করে দলবদল শেষ করা ক্লাবগুলো পুরোপুরি নিজেদের গুছিয়ে নিতে না পারায় সময় চায়।
এরপর বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে আসে নতুন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১১ অক্টোবর বসুন্ধরা কিংস-মোহাডোনের চ্যালেঞ্জ কাপ ম্যাচ দিয়ে ২০২৪-২৫ মৌসুমের ঘরোয়া ফুটবল শুরুর কথা ছিল। সেটিও হয়নি। বাফুফের নির্বাচনী ব্যস্ততা থাকায় আরেক দফা পেছানোর কথা বলা হয়। শেষ পর্যন্ত এলো চূড়ান্ত ঘোষণা। সেই ঘোষণা অনুযায়ী নির্বাচনের পর নতুন সভাপতির অধীনেই শুরু হবে ফুটবলের মৌসুম।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে